চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়োজনে ব্যবস্থা: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের অান্দোলন বিষয়ে সরকার যথেষ্ট ধৈর্য্যের পরিচয় দিয়েছে। শিক্ষার্থীদের অান্দোলনে সরকার বা সরকারি বাহিনী কোন প্রকার বাধা দেয়নি শিক্ষার্থীদের। প্রধানমন্ত্রী যতদিন ধৈর্য্য ধরতে বলবেন ততদিন ধৈর্য্য ধরবে সরকার। তবে প্রয়োজনে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ কথা বলেন তিনি।

কাদের বলেন: শিক্ষার্থীদের অরাজনৈতিক অান্দোলনকে বিএনপি নোংরা রাজনৈতিক অান্দোলনে পরিণত করতে চাইছে।  শিক্ষার্থীদের পোশাকে কিছু দুর্বৃত্ত আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের ১৭ জন নেতা-কর্মী আহত হয়েছে। প্রকৃত অর্থে বিএনপি শিক্ষার্থীদের অান্দোলনকে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করছে।

তিনি আরো যোগ করেন: বিএনপি আমার পদত্যাগ চাইছে। আমি বলবো বিএনপি সব নেতারা পদত্যাগ করলে দেশে শান্তি ফিরে অাসবে। তারা শিক্ষার্থীদের এ অরাজনৈতিক আন্দোলনকে রাজনীতির রঙ চড়ানোর চেষ্টা করছে। নীলক্ষেতসহ বিভিন্ন জায়গা থেকে অাইডিকার্ড ও ইউনিফর্ম বানিয়ে বহিরাগতদের অান্দোলনকারীদের সাথে ভিড়িয়ে দিচ্ছে দলটি। সরকার কোমলমতি শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ না করতে সরকার কঠোর অবস্থানে অাছে।

কিন্তু, রাজনৈতিক অপশক্তি শিক্ষার্থীদের অান্দোলনকে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন কাদের।

পার্টি অফিসে হামলা প্রসঙ্গে তিনি বলেন: ইউনিফর্ম পরিহিত কিছু ছাত্রছাত্রীরা অাওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ইট পাটকেল ছোড়ে। এ ঘটনায় অাওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী অাহত হয়। অাহতদের একজনের অবস্থা গুরুতর। অাহত ১৭ জন জিগাতলার জাপান-বাংলাদেশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অাইনশৃঙ্খলা বাহিনী ও নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত।

Reneta

এ হামলা সাধারণ শিক্ষার্থীরা হতে পারে না। এ হামলা বিএনপি জামাতের প্রশিক্ষিত ক্যাডার বাহিনী করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT