চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের বিদায় করে ফাইনালে ক্যারিবীয়রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ২৫, জুন ২০১৬
স্পোর্টস
A A

গ্রুপপর্বের শেষ ম্যাচে সাউথ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয়
টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বোলিং-ব্যাটিংয়ে দারুণ
পারফর্ম করে প্রোটিয়াদের ১০০ রানে হারিয়েছে ক্যারিবীয়রা।

এ টুর্নামেন্টে
দু’বারের মুখোমুখিতে দুইবারই আমলা-ডি’ভিলিয়ার্সদের হারালো পোলার্ড-নারাইনরা। রোববারের ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

টস হেরে প্রথম ব্যাট করে ১ বল বাকি থাকতে ২৮৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৪ বল বাকি থাকতে মাত্র ১৮৫ রানেই থেকে যায় সাউথ আফ্রিকার ইনিংস।

ব্যাট করতে নেমে শুরুতে ব্যাপক ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ২১ রানের ৪ উইকেট হারানোর পর ১৫৬ রানের জুটি গড়ে স্বাগতিকদের রক্ষা করেন ড্যারেন ব্রাভো এবং কাইরন পোলার্ড।  শতরানের ইনিংস (১০২) খেলেন ব্রায়ান লার ক্লোন খ্যাত ড্যারেন ব্রাভো। পোলার্ডের ব্যাট থেকে আসে ৬২ রান। শেষ দিকে জেসন হোল্ডারের ৪০ ও চার্লস ব্রাথওয়েটের দ্রুতগতির ৩৩ রান চ্যালেঞ্জিং স্কোর এনে দেয় স্বাগতিকদের।

প্রোটিয়াদের হয়ে কাসিগো রাবাদা ও ক্রিস মরিস ৩টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন ওয়েন পার্নেল ও মরনে মরকেল।

ক্যারিবীয় ইনিংসের জবাব দিতে নেমে মোটেও সুবিধে করতে পারেনি প্রোটিয়ারা। দলীয় ১৬ রানের প্রথম উইকেট হারানোর পর ৫০ রানেই সাজঘরে ফেরে তাদের পাঁচ ব্যাটসম্যান। আর ১০০ রানের আগে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা।

Reneta

দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান ফারদিন বিহ্যারদিয়েন। তিন লেজের ব্যাটসম্যান পার্নেল ২৮, মরকেল ৩২ ও ইমরান তাহির খেলেন ২৮ রানের ইনিংস। সাউথ আফ্রিকা অলআউট হয় ১৮৫ রানে।

ক্যারিবীয়দের হয়ে তিনটি করে উইকেট প্রোটিয়াদের কোমড় ভেঙেছেন স্যানন গ্যাব্রিয়েল ও সুনীল নারাইন। এছাড়া ব্রাথওয়েট ২টি ও হোল্ডার নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা করেছে হাগিংফেসে

জুলাই ২২, ২০২৬

কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

জুলাই ২২, ২০২৬

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT