চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের ডাকছে হোয়াইটওয়াশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

হাতে এখনো পাঁচ উইকেট আছে সাউথ আফ্রিকার। সময় দুইদিন। কিন্তু সময় কিংবা উইকেট আসল চিত্রটা দেখাচ্ছে না। আসল চিত্রটা হচ্ছে, প্রোটিয়াদের নাস্তানাবুদ করে হোয়াটওয়াশ করার অপেক্ষায় শ্রীলঙ্কা।

কলম্বো টেস্টের তৃতীয় দিনে সাউথ আফ্রিকার ৫ স্তম্ভ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে জয়ের অপেক্ষায় স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচ জিততে হলে আরও ৩৫১ রান করতে হবে প্রোটিয়াদের। আর বাঁচাতে হলে করতে হবে টানা দুদিন ব্যাটিং। স্পিনসহায়ক উইকেটে যা এক প্রকার অসম্ভবই সফরকারীদের জন্য।

দ্বিতীয় দিন শেষে ৩৬৫ রানের লিডকে ৪৮৯ রান পর্যন্ত টেনে নিয়ে তৃতীয় দিনের মাঝামাঝিতে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৭৫ রান। আগের দিনে ৫৯ রানে অপরাজিত ওপেনার দিমুথ করুনারত্নে থেমেছেন শতক থেকে ১৫ রান দূরে। আরেক অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজ করেছেন ৭১ রান।

লঙ্কানদের পাঁচ উইকেটের তিনটিই নিয়েছেন কেশব মহারাজ। সব মিলিয়ে এ প্রোটিয়া স্পিনারের সংগ্রহ মোট ১২ উইকেট। প্রথম ইনিংসে ৯ উইকেট শিকার করেছিলেন মহারাজ।

৪৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৩ রানের মাথায় প্রথম ধাক্কা খায় প্রোটিয়ারা। ব্যক্তিগত ১৪ রানে এডেন মার্করামকে সাজঘরের পথ দেখান রঙ্গনা হেরাথ। এরপর ওয়ানডাউনে নামা থিউনিস ডি ব্রুইনকে নিয়ে প্রতিরোধ গড়েন আরেক ওপেনার ডিন এলগার। দুজনে ৫৭ রানের জুটি গড়েছিলেন। কিন্তু ৩৭ রান করা এলগারকে ফিরিয়ে অতিথিদের ইনিংসে ধসের সূচনা করেন ৩৬তম জন্মদিন পালন করা দিলরুয়ান পেরেরা।

পরে একে একে ফিরে যান হাশিম আমলা (৬) ,অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস (৭) ও কেশব মহারাজ (০)। ১৪ রান করা টেম্বা বাভুমাকে নিয়ে বাকি দিনটা দাঁত কামড়ে শেষ করেছেন ৪৫ রানে অপরাজিত ডি ব্রুইন। দুটি করে উইকেট শিকার করেছেন হেরাথ ও আকিলা ধনাঞ্জায়া। বাকি উইকেটটি পেরেরার।

Reneta

ব্রুইন কিংবা বাভুমার পর কেবল কুইন্টিন ডি ককই প্রোটিয়াদের মধ্যে একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান। তিনি ফিরে গেলেই হোয়াটওয়াশ প্রায় নিশ্চিত হয়ে পড়বে অতিথিদের জন্য। গলে প্রথম টেস্টে ২৭৮ রানের বিশাল ব্যবধানে হেরেছিল প্রোটিয়ারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT