চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের আরেকটি ভালো দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

হ্যাগলি ওভালে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসে সফরকারীদের করা ৩৬৪ রানের জবাব দিতে নেমে স্বস্তিতে নেই নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে তাদের স্কোর ৫ উইকেটে ১৫৭ রান।

অতিথি দলের চেয়ে এখনো ২০৭ রানে পিছিয়ে আছে ব্ল্যাক ক্যাপরা। কলিন ডি গ্র্যান্ডহোম ৬১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৪ রান ও ৭৫ বলে ৪টি চারের মারে ২৯ রান নিয়ে ড্যারিল মিচেল তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

শনিবার ৩ উইকেটে ২৩৮ রান নিয়ে প্রোটিয়ারা দিনের খেলা শুরু করে। ডুসেন ও বাভুমা চতুর্থ উইকেটে ৫৮ রানের জুটি গড়েন। ৮১ বলে ৫ চারে ২৯ রান করে ম্যাট হেনরির বলে বাভুমা বোল্ড হলে এই জুটি ভাঙে। খানিক পর ক্রিজ ছাড়েন কাইল ভেরেয়ানে। ৪ রান করে তিনি হেনরির বলে টম ল্যাথামের তালুবন্দি হন।

Banglabid

১২৪ বল খেলে প্রায় তিন ঘণ্টা মাটি কামড়ে পড়ে থাকার পর ডুসেন কেবল একটি চারে ৩৫ রান করার পর থামেন। নেইল ওয়াগনারের হাফভলি বলে দ্বিতীয় স্লিপে ড্যারিল মিচেলের হাতে ধরা পড়েন।

১৪ রান করা উইয়ান মুল্ডারের উইকেটও পান ওয়াগনার। কাগিসো রাবাদা ৬ রান করে মাঠ ছাড়ার সময় সাউথ আফ্রিকার স্কোর ৮ উইকেটে ৩০২।

এরপর কেশব মহারাজের ৫০ বলে ৬ চারের মারে খেলা ৩৬ রানের ইনিংসে ভর করে অতিথিরা সাড়ে তিনশ রানের গণ্ডি পার হয়। কাইল জেমিসনের বলে তিনি হেনরি নিকোলসের ক্যাচে পরিণত হয়ে ড্রেসিং রুমে ফেরেন। রানের খাতা না খোলা লুথো সিপামলা শেষ ব্যাটার হিসেবে আউট হলে থামে প্রোটিয়াদের ইনিংস।

Reneta

নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট পান ওয়াগনার। এছাড়া হেনরি ৩টি, জেমিসন ২টি ও টিম সাউদি পান একটি উইকেট।

ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে ইনিংস ও ২৭৬ রানের বিশাল ব্যবধানে জেতা কিউইরা শুরুতেই রাবাদার তোপের মুখে পড়ে যায়। প্রথম ওভারেই তিনি কোনো রান না করা ল্যাথামকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন।

৩ রান করা উইল ইয়াংও উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন রাবাদার বলে। স্বাগতিকরা ৯ রানের দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে।

তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দিয়েছিলেন ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস। ১৬ রান করা কনওয়েও তার আগের দুই সতীর্থের ধারাবাহিকতায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এবার বোলার ছিলেন মার্কো জানসেন।

টম ব্লান্ডেলকে নিয়ে চতুর্থ উইকেটে ৩২ রানের জুটি গড়ার পর আউট হন নিকোলস। ৬৩ বলে ৮ চারে ৩৯ রান করা এই ব্যাটারের ক্যাচ নেন ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা সারেল এরউই।

খানিক পর রাবাদার বলে ৬ রান করা ব্লান্ডেল বোল্ড হন। ৯১ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে নিউজিল্যান্ড। এরপর দলকে সেই বিপদ থেকে উদ্ধারে নামেন গ্র্যান্ডহোম ও মিচেল। এই দুই ব্যাটার ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে কিউইদের ভালো কিছু করার আশা বাঁচিয়ে রেখেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্র্যান্ডহোমজানসেনমহারাজরাবাদালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT