চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেসিডেন্ট আবদুল হামিদকে তুরস্কের প্রেসিডেন্টের ফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করলো তুরস্ক

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করলো তুরস্ক

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নেয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা ইস্যু, সাম্প্রতিক বন্যাসহ কয়েকটি বিষয় নিয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে দুই দেশের রাষ্ট্রপতির কথোপকথনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এসময় এরদোয়ান সম্প্রতি বন্যায় ক্ষয়ক্ষতির জন্য প্রেসিডেন্ট আবদুল হামিদকে সমবেদনা জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যাচার ও দমন-পীড়নের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ৩০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের পক্ষ থেকে নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তুরস্কের রাষ্ট্রপতি অবগত রয়েছেন।

সীমিত সম্পদ ও নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশ আন্তর্জাতিক আইন ও রীতি-নীতি অনুযায়ী মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সাধ্যমত সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে। বিপুল এই রোহিঙ্গা শরণার্থীর অবস্থানের ফলে সংশ্লিষ্ট এলাকায় পরিবেশগত ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও বাংলাদেশের পক্ষ থেকে তাদের প্রতি খাদ্য, বাসস্থান, ঔষধ, শিক্ষা ও অন্যান্য সকল সুবিধাদি প্রদান অব্যাহত রাখা হয়েছে। তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে এ বিষয়টির প্রশংসা করেন।

রোহিঙ্গাদেরকে সহিংসতা থেকে রক্ষা এবং মিয়ানমারের সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে কফি আনান কমিশনের সুপারিশসমূহ অবিলম্বে বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন এরদোয়ান।

আলোচনা শেষে তুরস্কের প্রেসিডেন্টে এরদোয়ানকে প্রেসিডেন্ট আব্দুল হামিদ ভবিষ্যতে সুবিধাজনক সময়ে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান। এসময় বাংলাদেশের জনগণের পক্ষে তুরস্কের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি। রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের ভূমিকায় তুরস্কের সমর্থন ও টেলিফোন কলের জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিসেপ তাইয়েপ এরদোয়ানরোহিঙ্গা নারী ও শিশুরোহিঙ্গা সমস্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাড়ি চালকদের চাকরি দেয়ার আগে খোঁজখবর নেন: ওবায়দুল কাদের

পরবর্তী

২০ সেপ্টেম্বর থেকে ‘পোড়ামন-২’

পরবর্তী
প্রিয় বাংলা সিনেমার তারকা জুটি, পাত্র ও পাত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ সেপ্টেম্বর থেকে 'পোড়ামন-২'

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের সকালের হালকা সাজ

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT