চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেসিডেন্টের বিরুদ্ধে লিখে চীনা কলামিস্ট ‘নিখোঁজ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

চীনের বেইজিংয়ের এক কলামিস্ট হংকং যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। জিয়া জিয়া নামের ওই কলামিস্ট গত মঙ্গলবার হংকংগামী প্লেনে চড়ার আগে তার স্ত্রীর সঙ্গে শেষ কথা বলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে বিবিসিকে জানিয়েছেন জিয়া জিয়ার আইনজীবী।

দেশটির একটি জাতীয় দৈনিক অ্যাপল ডেইলি জিয়া জিয়ার স্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, স্বামীর সঙ্গে তার শেষ যোগাযোগ হয়েছিলো মঙ্গলবার স্থানীয় সময় রাতর ৮টার দিকে। জিয়া জিয়া তখন জানান, তিনি হংকং যাওয়ার জন্য উড়োজাহাজে চড়তে যাচ্ছেন।

কিন্তু সেই রাতেই হংকংয়ে এক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে আর পৌঁছাননি। পরদিন একটি লাঞ্চ অ্যাপয়েন্টমেন্টেও যাননি জিয়া জিয়া।

কিছুদিন আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ চেয়ে গত ৪ মার্চ প্রকাশিত একটি বেনামী চিঠির কারণে বেশ আলোচনায় আসেন ত্রিশোর্ধ এই কলামিস্ট। চিঠিটি রাষ্ট্র পরিচালিত একটি ওয়েবসাইটে প্রকাশিত হয় এবং প্রকাশের কিছুক্ষণ পরই তা নামিয়ে ফেলা হয়।

ওই চিঠিতে বলা হয়, প্রেসিডেন্ট জিনপিং অতিরিক্ত ক্ষমতা নিজের কুক্ষিগত করে রেখেছে এবং নিজেকে ‘পূজনীয়’ হিসেবে তুলে ধরার চেষ্টায় আছেন। তাই তার পদত্যাগ করা দরকার। চিঠিতে জিনপিংয়ের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করা হয়।

জিয়া জিয়া ওই চিঠি প্রকাশের ব্যাপারে আগেই তার এক সম্পাদক বন্ধুকে সতর্ক করেছিলেন বলে দাবি করা হলেও ওই চিঠির ব্যাপারে কিছুই জানতেন না বলে ওই অভিযোগ অস্বীকার করেন জিয়া জিয়া। ‘লয়্যাল কমিউনিস্ট পার্টি সাপোর্টারস’ নামে লেখা চিঠিটি আসলে কে লিখেছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

জিয়া জিয়ার আইনজীবী ই্য়ান শিন বলেন, ‘কারা তাকে তুলে নিয়ে গেছে এবং কেনো, এ ব্যাপারে আমরা কিছুই বের করতে পারিনি। খুব সম্ভব তাকে বিমানবন্দর থেকেই অপহরণ করা হয়েছে।’ তিনি আরো জানান, গায়েব হওয়া কলামিস্টের ফ্লাইট বুকিং রেকর্ড চেষ্টা করেও হাতে পাওয়া যায়নি। তিনি এবং জিয়া জিয়ার স্ত্রী ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

প্রেসিডেন্ট জিনপিংয়ের ভাবমূর্তি ধরে রাখার জন্য চীনে চলমান নানা প্রচারণার অংশ হিসেবে দেশজুড়ে চলা সেন্সরশিপের ধারাবাহিকতায়ই এই গুমের ঘটনাটি ঘটতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগ: চীনচীনা কলামিস্ট নিখোঁজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজও চমক দেখাতে হবে বোলারদেরই

পরবর্তী

প্রেসিডেন্টের বিরুদ্ধে লিখে চীনা কলামিস্ট ‘নিখোঁজ’

পরবর্তী

ছোটকাকু সিরিজের ‘ছোটকাকু ক্যান্ডি’

ছোটকাকু সিরিজের ‘ছোটকাকু ক্যান্ডি’

সর্বশেষ

আদালত চত্বরে সালমান শাহ ভক্তদের ভিড়, ৫ দিনের রিমান্ডে ডন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

বার্গার দিবস: এক কামড়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তার গল্প

আগস্ট ২৭, ২০২৬

বন্যার বিপর্যস্ত নেপালে আরও অনেক সহায়তা প্রয়োজন: রেড ক্রস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে রুমিন ফারহানা (ফাইল ছবি)।

‘মক্কা প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের লাভ কী’, পররাষ্ট্রমন্ত্রীকে রুমিন ফারহানা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষোভ ভুলে মেলবন্ধনের আহ্বান: আজ বিশ্ব ক্ষমা দিবস

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT