চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেসিডেন্টের আসনে বসে তোপের মুখে ইভানকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

আন্তর্জাতিক সম্মেলন বা অনুষ্ঠানে কোন দেশের রাষ্ট্রনায়কের জন্য নির্ধারিত আসনে অন্য কারো বসার নিয়ম নেই। এমনকি তার সন্তান বা একান্ত উপদেষ্টা হলেও না। কিন্তু প্রচলিত এই সাধারণ নিয়ম না মেনে জি২০ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের আসনে তার মেয়ে ও উপদেষ্টা বসায় তোপের মুখে পড়েছেন তিনি।

এ বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ট্রাম্পের স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। একইসঙ্গে ইভানকা কূটনৈতিক যোগ্যতার ব্যাপারেও বিশ্বজুড়ে ব্যাপক ব্যঙ্গ-বিদ্রুপ হচ্ছে।

ব্লুমবার্গ নিউজ এজেন্সি জানায়, শি জিনপিং, ভ্লাদিমির পুতিন, রিসেপ তাইয়েপ এরদোগান, অ্যাঙ্গেলা মেরকেল এবং টেরেসা মে’র সঙ্গে শনিবার অন্তত দু’টো অধিবেশনে ইভানকা একই টেবিলে বাবার আসনে বসেন। কিন্তু তিনি কোন বক্তব্য দেননি।

ইভানকার এক মুখপাত্র এর জবাবে ব্লুমবার্গকে জানিয়েছে, তিনি প্রথম থেকেই অধিবেশন চলা রুমে পেছনের দিকে বসেছিলেন। কিন্তু ইন্দোনেশিয়ান নেতার সাথে সাক্ষাতের কারণে শনিবারের ওই বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প উঠে গেলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তিনি বাবার আসনে বসেন।

ইভানকা ট্রাম্প বিনা বেতনে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টেরেউপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে বেশ প্রশংসিত হলেও এভাবে একটি দেশের প্রেসিডেন্টের বিকল্প হিসেবে তার আসনে বসার মাধ্যমে প্রচুর নিন্দার মুখে পড়েছেন ইভানকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভানকা ট্রাম্পজি২০জি২০ সম্মেলনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৪ বছরে চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাসে থাইকন্যা

পরবর্তী

৫৭ ধারা বাতিল না হওয়া পর্যন্ত অপরাধ হলে মামলা হবে: আইনমন্ত্রী

পরবর্তী
৫৭ ধারা

৫৭ ধারা বাতিল না হওয়া পর্যন্ত অপরাধ হলে মামলা হবে: আইনমন্ত্রী

ওমর সানি ও মিশা সওদাগর

মিশাকে ওমর সানি বললেন, ‘তুমি কোন ক্লাসে পড়েছ?’

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT