চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেসিডেন্টের অপসারণ দাবিতে ব্রাজিলের রাস্তায় লাখো মানুষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ০৩, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রাজিল

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর অপসারণের দাবিতে লাখো মানুষ দেশটির রাস্তায় নেমে এসেছে। 

পরবর্তী নির্বাচনের ঠিক একবছর আগে এই বিক্ষোভের ডাক দেয় বিরোধীদল এবং ট্রেড ইউনিয়ন। বর্তমানে জনমত জরিপে বেশ পিছিয়ে পড়েছেন বলসোনারো।

করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় বেশিরভাগ ব্রাজিলিয়ানই এখন ক্ষুব্ধ। এরই মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬ লাখ মানুষ।

শনিবার দেশটির ১৬০টিরও বেশি শহরে এই বিক্ষোভ হয়। ছবিতে দেখা গেছে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের অপসারণের দাবি লেখা প্ল্যাকার্ড বহন করছে।

বিক্ষোভকারীদের একজন ভালদো ওলিভেরিয়া সংবাদ সংস্থা এএফপিকে বলেন, এই প্রেসিডেন্ট বিশ্বের পিছিয়ে থাকা সবকিছুর প্রতিনিধিত্ব করেন। এখানে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি আছে এবং আমরা গণতন্ত্র রক্ষার জন্য পথে নেমেছি।

সম্প্রতি ব্রাজিলের সুপ্রীম কোর্ট বলসোনারোর বিরুদ্ধে বেশ কিছু তদন্ত পরিচালনার অনুমোদন দিয়েছে। গত মাসে বলসোনারোর সমর্থনে বেশ কিছু র‌্যালির পরই এই বিক্ষোভ সমাবেশ হলো।

Reneta

আগামী বছরের অক্টোবর পর্যন্ত ব্রাজিলে নির্বাচন হওয়ার কথা নয়, কিন্তু বলসোনারোর জনপ্রিয়তা এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

অ্যাটলাস ইন্সটিটিউটের একটি জরিপ বলছে, ৬১ শতাংশ ব্রাজিলিয়ান মনে করে সরকারের কার্যক্রম খারাপ এবং খুবই খারাপ। অথচ ২০১৯ সালে ক্ষমতা গ্রহণের সময়ে এই হার ছিলো ২৩ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাইর বলসোনারোপ্রেসিডেন্টব্রাজিল
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT