চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানি

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৭:০৭ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুরে বখাটের প্রেম প্রস্তাবে সাড়া না দেয়ায় এক স্কুল ছাত্রীকে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে শ্লীলতাহানি করার ঘটনায় থানায় মামলা দায়ের করেছে পরিবার। ওই ঘটনায় রবিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার ওই ছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ধুবলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে শান্ত নামের এক বখাটে বেশ কিছুদিন ধরে প্রেম প্রস্তাব দিয়ে আসছিল। শান্ত ছাড়াও রবিন ও আকাশ তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। মঙ্গলবার বিকালে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর পথরোধ করে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে শ্লীলতাহানি করে। পরে বাড়িতে গিয়ে সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বখাটেরা হলো উপজেলার পাচতেরিল্ল্যা গ্রামের ছানোয়ারের ছেলে শান্ত (১৯), রবিন (১৫) একই গ্রামের রুকনুজ্জামানের ছেলে এবং আকাশ (১৬) গোপালপুর উপজেলার পিচুরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। এরমধ্যে পুলিশ রবিনকে গ্রেপ্তার করেছে।

Banglabid

বুধবার দুপুরে ওই ছাত্রীর বাবা জহির উদ্দিন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

ধুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম জানান, ‘এর আগেও ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো বখাটেরা। এঘটনায় বিদ্যালয়ে এসে বখাটেদের অভিভাবকরা ক্ষমা চাওয়ায় সালিশ মীমাংসার মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়।’

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌফিক এলাহি জানান, ওই স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার ফলে সে মানসিকভাবে ব্যাপক বিপর্যস্ত হয়ে পড়েছে। তার ভিতরে ভয় কাজ করছে। মাঝে মাঝে বিলাপ করছে। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে ভাল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’একদিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থা বোঝা যাবে।

Reneta

মামলার তদন্তকারী কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় দেবনাথ জানান, থানায় অভিযোগ দায়ের পর রবিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হামলাকারীদের একজন অস্ট্রেলিয়া ও লন্ডনে পড়াশোনা করেছে

পরবর্তী

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়নে কাজ করছি: মাশরাফী

পরবর্তী

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়নে কাজ করছি: মাশরাফী

আমাকে শূন্য থেকে শুরু করতে হবে: তামিম

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT