চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের প্রথম সাক্ষাত নদীতে, নদীতেই মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৫
অন্যান্য
A A

বাংলার লোক সঙ্গীতের অমর সৃষ্টি আবদুল আলীমের বিখ্যাত গান ‘প্রেমে মরা জলে ডোবে না’, এই গানটিকে ক্ষণিকের জন্য হলেও ভুল প্রমাণ করে লন্ডনের টেমস নদীতে স্পীড বোর্ড থেকে পড়ে প্রাণ হারিয়েছেন প্রেমিকা। প্রেমিক গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে তাদের প্রথম ‘প্রেম-সাক্ষাত’ এর দিনে। 

ইংরেজি সাহিত্যে লেখাপড়া শেষ করে জীবনটাকে দারুণভাবে উপভোগ করতে চেয়েছিলেন ২৪ বয়সী কিশোরী চার্লোট ব্রাউন চার্লি। পেশায় ছিলেন পাইলট। ঘুরে বেড়াতেন আকাশ থেকে আকাশে। ভ্রমণ পিপসু আর আনন্দময় জীবনটাকে উপভোগ করতে চেয়েছিলেন চার্লি।

এর ধারাবাহিকতায় একটি ডেটিং সাইট থেকে ২৯ বয়সী ইস্ট লন্ডনের এক ব্যবসায়ীকে প্রেমিক হিসেবে বেছে নেন চার্লি। বেশ কিছুদিন ইন্টারনটে যোগাযোগ হলেও সম্প্রতি তারা দেখা করার সিদ্ধান্ত নেন।

কিন্তু বিধাতার কি নির্মম পরিহাস প্রথম সাক্ষাতেই মৃত্যুর মুখোমুখি হতে হবে ভেবেছিলেন কি তারা? ইস্ট লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ডিনারও করেন ওই যুগল।

বিপত্তি ঘটে ঠিক এর পরেই….ভালবাসার বাধ আওয়াজে সাড়া দিতেই বোধ হয় লন্ডনের টেমস নদীতে স্পীডবোর্ডে ঘুরতে চেয়েছিলেন ওই যুগল। মাঝ নদীতে থাকার এক পর্যায়ে যান্ত্রিক ক্রুটির কারণে স্পীডবোর্ডটি নষ্ট হয়ে যায়। কূল কিনারা না পেয়ে দু’জনই ঝাঁপ দেন নদীতে। 

ঘন্টাখানেক পরে স্থানীয় কোস্টগার্ড পুলিশ ও একটি হেল্টিকপ্টার পুলিশের দল সাউথ ইস্ট লন্ডনের একটি ব্রীজের কাছ থেকে প্রেমিক যুগলকে অজ্ঞান অবস্থায় পায়।

নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চার্লিকে মৃত ঘোষণা করে ডাক্তাররা। অন্যদিকে এখনো হাসপাতালে নীবিড় পর্যবেক্ষণে রয়েছেন ছেলেটি।

এদিকে, চার্লির বোন কেটি জানিয়েছে, চার্লি কখনো স্পীড বোর্ডে উঠেনি, এমনকি সাঁতারও জানে না, বোধহয় সে খুবই উদ্দীপ্ত থাকায় লাইভ জ্যাকেট পড়তেও ভুলে গিয়েছিল। ওর হাসি মুখ খানি আমরা সব সময় মিস করব।

কোস্ট গার্ড পুলিশ জানিয়েছে, স্পীডবোর্ডের ক্রটির কথা।তবে চার্লির বয় ফ্রেন্ড সুস্থ হয়ে উঠলে তার কাছ থেকেই সত্য ঘটনাটি জানবে পুলিশ কর্তৃপক্ষ।

ট্যাগ: প্রেমলন্ডন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রেমপ্রস্তাবে লজ্জা পেলেন বরুণ

পরবর্তী

মানুষ হত্যা মামলা চালাতে সালমানের খরচ ২৫ কোটি

পরবর্তী

মানুষ হত্যা মামলা চালাতে সালমানের খরচ ২৫ কোটি

লাখ টাকার স্কলারশীপ-ল্যাপটপ জিতলো ইন্টারনেট কুইজ বিজয়ীরা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT