একজন সিনেমার দুনিয়ায় পরিচিত, অন্যজন মডেলিং দুনিয়ার পরিচিত মুখ। বলছি টালিউডের সুপারহিট নায়ক দেব ও তার প্রেমিকা মডেল রুক্মিণীর কথা। এতোদিন ইন্ডাস্ট্রিতে দেবের ‘বিশেষ বন্ধু’ হিসেবেই পরিচিতি পেলেও এবার শুরু হচ্ছে তাদের নতুন ইনিংস।
রাজ চক্রবর্তীর পরিচলনায় ‘চ্যাম্প’ ছবিতে প্রেমিকা রুক্মিণীকে সিনে পর্দায় এনেছেন ‘রোমিও’ খ্যাত দেব। সেই খবরটি বিনোদন মিডিয়াকে ছবির মহরত অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা দিলেন তিনি। অবশ্য ছবিটি রাজ চক্রবর্তী পরিচালনা করলেও ‘চ্যাম্প’ ছবির প্রযোজক দেব।
প্রথমবারের মতো প্রেমিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করা দেব বর্তমানে ফুরফুরে মেজাজে উড়ছেন। তাইতো মহরতের প্রেমিকার সঙ্গে সেই আনন্দঘন মুহুর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
এ ছবিতে রুক্মিণীর চরিত্র নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন ‘চ্যাম্প’ ছবির পরিচালক রাজ চক্রবর্তী। তবে দেব বলেছেন, রাজের ডিরেকশনে রুক্মিণী ফাটিয়ে কাজ করবে।
‘চ্যাম্প’ ছবিতে ভিন্ন একটি চরিত্রে জনপ্রিয় নায়ক চিরঞ্জিৎ অভিনয় করবেন। এছাড়া আরো থাকবেন লাবনী সরকার।

সিনেমায় ১০ বছর পূর্ণ করা সুপারস্টার দেব খানিকটা ঝুঁকি নিয়ে প্রেমিকা রুক্মিণীকে এ সিনেমায় নিয়েছেন।
আর প্রসঙ্গে মিডিয়াকে এও বলেছেন, ইন্ডাস্ট্রিতে আমার দশ বছর পূর্ণ হল। বারবার মনে হচ্ছে এখনও যদি ঝুঁকি না নিই, এখন না নিলে আর কবে নেব।








