প্রায় তিন বছর পর ২০১৭ এর ডিসেম্বরে আবারও প্রেমের সম্পর্ক জোড়া লাগিয়েছেন সেলেনা গোমেজ ও জাস্টিন বিবার। মেয়ের প্রেমে হস্তক্ষেপ না করলেও সেলেনা-বিবারের পুনর্মিলনে খুশী নন সেলেনার মা ম্যান্ডি টিফি।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সেলেনার মা বিবারের সঙ্গে মেয়ের আবারও প্রেমের বিষয়ে বিরক্তির কথা প্রকাশ করেন। কিন্তু একই সঙ্গে এও বলে দেন, মেয়ে সুস্থ, নিরাপদ ও সুখী থাকলেই তিনি নিজে শান্তিতে থাকবেন। মেয়ে যথেষ্ট বড় হয়েছে এবং নিজের ভালো বুঝতে শিখেছে এটা মা টিফিও বোঝেন। এ জন্যই এখন আর আগের মতো কড়া শাসনে রাখেন না সেলেনাকে।
এর আগেও বেশ কয়েকবার সেলেনার মায়ের সাথে সেলেনার বিবাদের খবর এসেছে। তবে, এবার মায়ের এমন মন্তব্যে সেলেনা এখন পর্যন্ত কোন পাল্টা জবাব দেননি।
এদিকে ২০১৭ এর ডিসেম্বরে খবর পাওয়া যায়, সেলেনা-বিবারের পুনর্মিলনে বেজায় খুশী হয়েছিলেন জাস্টিন বিবারের মা। ডেকান ক্রনিকল








