জাপানের জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভ্যাল’এ অংশ নিতে এখন জাপানের ওসাকাতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। বৃহস্পতিবার দুুপুরে একমাত্র প্রীতি ফুটবল ম্যাচে একাডেমি সাকাইকে ২-১ গোলে হারিয়েছে বাংলার কিশোরী ফুটবলাররা।
ম্যাচের ২৪ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে লিড নেয় বাংলাদেশ। এর ৬ মিনিট পর স্বাগতিকরা সমতায় ফিরলেও ৩৫ মিনিটে মৌসুমির গোলে জয় পায় কোচ গোলাম রাব্বানীর শিষ্যরা।
শনিবার থেকে শুরু হবে ফেস্টিভ্যালের মূল পর্ব। যেখানে বাংলাদেশসহ অংশ নিচ্ছে ১৮টি ফুটবল দল। ডি’গ্রুপে প্রথম দিনই দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দলের ফুটবলাররা।









