চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে বিশেষ তহবিলের ঋণের সুদহার কমলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনায় দেশের ক্ষতিগ্রস্ত উৎপাদন ও রপ্তানিকারকদের প্রি-শিপমেন্ট ঋণের জন্য গত বছর ৫ হাজার কোটি টাকার যে পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছিল সেই তহবিলের ঋণের সুদ হার কমানো হয়েছে। এ তহবিল থেকে এতদিনে গ্রাহক ৬ শতাংশ সুদহারে ঋণ পেলেও এখন থেকে এ সুদহার হবে ৫ শতাংশ।

একই সঙ্গে ব্যাংক পর্যায়ে এতদিন ৩ শতাংশ হারে সুদ নেয়া হলেও এখন থেকে ২ শতাংশ হবে ব্যাংক পর্যায়ের সুদহার।

সোমবার বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, গ্রাহক পর্যায়ে সুদহার হবে সর্বোচ্চ ৫ শতাংশ এবং ব্যাংক পর্যায়ে সুদহার- বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোর নেওয়া পুনঃঅর্থায়ন সুবিধার ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ করা হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এতে আরো বলা হয়েছে, প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় স্বল্প সুদে ঋণ প্রাপ্তি নিশ্চিত করার মাধ্যমে রফতানি খাতে অধিকতর প্রবৃদ্ধি অর্জন করার লক্ষ্যে গ্রাহক ও ব্যাংক পর্যায়ে সুদহার হ্রাস করার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে বিআরপিডি আগের প্রজ্ঞাপন প্রতিস্থাপন করা হলো।

এর আগে ২০২০ সালের ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে কোভিড-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখি শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ সহায়তা দেয়ার মাধ্যমে তাদের রপ্তানি কার্যক্রম অব্যাহত রেখে বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতিতে গতিশীলতা আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল সুবিধা দেয়া হয়। এ তহবিল থেকে প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার সর্বোচ্চ ৬ শতাংশ এবং বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকের নেয়া পুনঃঅর্থায়ন সুবিধার ওপর সুদহার ৩ শতাংশ নির্ধারণ করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উদ্যোক্তাঋণের সুদ হারবাংলাদেশ ব্যাংকরপ্তানি
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ, পাঁচ মামলায় জামিনে থাকছেন আইভী

মে ১০, ২০২৬

যশোরে সার সংকটে দিশেহারা করলা চাষিরা

মে ১০, ২০২৬

তামিলনাডুতে মুখ্যমন্ত্রী হলেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেটে মেগা প্রকল্পের পরিবর্তে সামাজিক কর্মসূচিকে বেশি গুরুত্ব: অর্থমন্ত্রী

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থান: দুই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT