চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপো রেনো৫ এর প্রি-অর্ডার শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ন ১৩, জানুয়ারি ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

স্মার্টফোন অপো রেনো৫- এর প্রি-অর্ডার (অগ্রিম ক্রয়াদেশ) নেয়া শুরু হয়েছে। সম্প্রতি একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে অপো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেনো৫ স্মার্টফোনটি ফ্যান্টাসি সিলভার এবং স্টারি ব্ল্যাক–এ দুটি ভিন্ন রঙে পাওয়া যাবে। দাম পড়বে ৩৫,৯৯০ টাকা।

যেসব গ্রাহকরা প্রি-অর্ডার করবেন তারা নানা উপহার পাবেন– যেমন: এনকো ডব্লিউ ১১ ওয়ারলেস ইয়ারফোন; ৩৯৯০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট।

তাছাড়া, বিভিন্ন টেলিকম ব্যবহারকারীদের জন্যও রয়েছে নানা অফার। জিপি (গ্রামীণফোন) গ্রাহকরা জিরো শতাংশ সুদে ১২ মাসের ইএমআই সুবিধা নিয়ে এই সেটটি কিনতে পারবেন। যারা জিপি সিমটি ট্যাগ করবেন তাদের কানেকশনটি স্বয়ংক্রিয়ভাবে জিপি গোল্ড স্টার স্ট্যাটাসে রূপান্তরিত হবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

রবি ব্যবহারকারীরা সর্বমোট ১২ জিবি ডেটা বান্ডেল ফ্রি পাবেন–টানা ৩ মাসের জন্য মাসে ৪ জিবি। বাংলালিংক ব্যবহারকারীরা প্রতি মাসে ১ জিবি করে সর্বমোট ১২ জিবি ইন্টারনেট প্যাকেজ পাবেন। এর সাথে ডেটা প্যাক ক্রয়ের উপর ২০০ শতাংশ বোনাসও থাকছে।

Reneta

প্রি-অর্ডার করা গ্রাহকরা গ্যাজেট অ্যান্ড গিয়ার, দারাজ এবং পিকাবু থেকে জিরো শতাংশ সুদে ১২ মাসের ইএমআই সুবিধা উপভোগ করে মোবাইল ফোনটি ক্রয় করতে পারবেন।

দৈনন্দিন জীবনের সেরা মুহূর্তগুলো ক্যামেরাবন্ধি করে রাখতে রেনো৫ এ ৬৪ মেগাপিক্সেলের কোয়াডক্যাম ম্যাট্রিক্সের সাথে এআই মিক্সড পোর্টেট এবং ডুয়াল-ভিউ ভিডিও মোড আছে। সম্পূর্ণ কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরে (ফ্যান্টাসি সিলভারের) রেনো৫ ফোনটি ৭.৮ মিমি এবং ওজনে ১৭১ গ্রাম। রেনো৫ এর প্রিমিয়াম ডিজাইনে চকচকে পেছনের প্যানেলেটি দেখতে অনেকটা মিল্কিওয়ের মতো। এতে রয়েছে ৫০ ওয়াট ফ্ল্যাশ চার্জ, যা ফোনটির ৪,৩১০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির ৮০ শতাংশ মাত্র ৩১ মিনিটে চার্জ করতে পারবে। ৮ ন্যানোমিটার স্ন্যাপড্রাগন ৭২০ জি চিপসেট, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ সুবিধা থাকা এই ফোনটি তরুণদের মনোমুগ্ধ করবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অপো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির জয়ে পর্তুগাল বিএনপির উল্লাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বার্সাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা অ্যাটলেটিকোর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অঞ্চলভিত্তিক ভোটের সমীকরণ ভেঙে দিল নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT