চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয় মেসির জার্সিটা চেয়েও পাননি এই বায়ার্ন ডিফেন্ডার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ন ২০, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচ শেষে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির কাছে জার্সি চেয়েছিলেন, চাওয়ার পরও নাকি বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার আলফানসো ডেভিসকে জার্সি না দিয়েই মাঠ ছেড়ে গেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পর এমন জানিয়েছেন মেসিকে প্রিয় খেলোয়াড়ের শীর্ষে রাখা কানাডিয়ান ফুলব্যাক।

শুক্রবার বার্সাকে কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে বিধ্বস্ত করার পর বুধবার রাতে লিওঁকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে বায়ার্ন। ২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বাভারিয়ানদের ষষ্ঠবারের মতো ইউরোপসেরা হওয়ার লড়াইয়ে প্রতিপক্ষ প্রথমবারের মতো শিরোপার মঞ্চে আসা পিএসজি।

বার্সা-লিওঁ ম্যাচে বায়ার্নকে দারুণ সুরক্ষা দিয়েছেন ১৯ বছর বয়সী ফুলব্যাক ডেভিস। ফাইনালে পিএসজির বিপক্ষে নেইমার-এমবাপের আক্রমণ থেকে বাঁচতে স্বাভাবিকভাবেই তার দিকে চেয়ে থাকবে বায়ার্ন সমর্থকরা।

এসব নিয়ে কথা বলতে বলতেই বিটি স্পোর্টসের সঙ্গে আলাপে উঠে এসেছে তার খুব প্রিয় ও আদর্শের খেলোয়াড় মেসি প্রসঙ্গ। তখন ডেভিস জানিয়েছেন বার্সা অধিনায়কের কাছে জার্সি চেয়েও পাননি, ‘হ্যাঁ, আমি তার কাছে জার্সি চেয়েছিলাম। কিন্তু তাকে মনে হয়েছে সে দুশ্চিন্তায় আছে। পরে দেখা হলে আশা করি পাবো।’

Jui  Banner Campaign
ট্যাগ: কোয়ার্টারচ্যাম্পিয়ন্স লিগডেভিসবায়ার্নবার্সামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT