চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয় কৌশলে’ ফ্লপ হাথুরুসিংহে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

জিম্বাবুয়ের ২৯০ রান তাড়া করে শ্রীলঙ্কা জিতবে কি না, সে প্রশ্নের উত্তর পাওয়ার আগে একটি কথা বলাই যায়, হাথুরুসিংহে তার একটি ‘পছন্দের কৌশলে’ প্রথম ম্যাচে এতটুকু সুবিধা করতে পারেননি।

রিস্ট স্পিনারদের (বিশেষ করে লেগ স্পিন) প্রতি হাথুরুসিংহের সবসময় আলাদা একটি আগ্রহ আছে। কখনো কখনো বাংলাদেশের সাবেক কোচের ওই আগ্রহ মমত্ববোধ পর্যন্ত পৌঁছে যায়। যেমনটা হয়েছিল বাংলাদেশের জুবায়ের হোসেন লিখনের ক্ষেত্রে। হাতের কাছে এই ধরনের স্পিনার থাকলে তাদের নিয়ে ম্যাচের কৌশল সাজাতে খুব একটা চিন্তা-ভাবনা করেন না হাথুরু। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচেও সেটা করেছেন। রিস্ট স্পিনার (লেগ স্পিন) ভানিডু হাসারাঙ্গাকে রাখেন একাদশে।

তাকে দিয়ে বুধবার মাত্র তিন ওভার বল করান ম্যাথুজ! কোনো উইকেট নেই। রান দিয়েছেন ১৮।

ভানিডু হাসারাঙ্গা

স্পিনারদের সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, ফিঙ্গার স্পিনার এবং রিস্ট স্পিনার। যারা আঙুলের ওপর নির্ভর করে বল ঘোরান, তাদের ফিঙ্গার স্পিনার বলা হয়। আর যারা কব্জির কারুকার্যে বল ছাড়েন তাদের বলা হয় রিস্ট স্পিনার। ডানহাতি লেগ স্পিনার এবং বাঁহাতি অফস্পিনাররা এই ক্যাটাগরির ভেতর পড়েন।

হাথুরুসিংহের হাতে একজন অফস্পিনার ছিলেন, লক্ষ্মণ সান্দাকান। তিনিও রিস্ট স্পিনার। অবাক করার বিষয় হল তাকে প্রথম ম্যাচে দলে রাখেননি। অফস্পিনার হওয়ায় বলেই হয়তো হাথুরু তাকে পছন্দের কৌশলে রাখেননি।

কিন্তু ইতিহাস বলছে বাঁহাতি অফস্পিনাররা সবসময় জিম্বাবুয়ের বিপক্ষে ভালো করে। কারণ এই দলে বেশ কয়েকজন ডানহাতি ব্যাটসম্যান। প্রথম ম্যাচই তার প্রমাণ। বাংলাদেশের সাকিব আল হাসানকে খেলতে হিমশিম খেয়েছে দলটির ব্যাটসম্যানরা।

Jui  Banner Campaign
ট্যাগ: চন্ডিকা হাথুরুসিংহেত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT