চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয় অগ্রজ আবু কায়সার

মাহবুব রেজামাহবুব রেজা
৭:৪৩ অপরাহ্ন ০১, মে ২০২০
শিল্প সাহিত্য
A A

বাংলা শিশু সাহিত্যে যে কজন প্রতিভাবান আর মেধাবী লেখক রয়েছেন তাদের মধ্যে আবু কায়সার অন্যতম। তিনি যে লেখাগুলো লিখেছেন তা আমাদের শিশুসাহিত্যের ভুবনের দিগন্তকে বিস্তার করেছে অনেকভাবে, অনেক মাত্রায় কি বিষয়ের বহুমাত্রিকতায় কি গদ্যের প্রাঞ্জলতায়। তাঁর লেখার অনুরাগী পাঠক ১৯৮৬ সাল থেকে।

রামকৃষ্ণ মিশন রোডের ইত্তেফাকের রোকনুজ্জামান খান দাদাভাইয়ের রুমে প্রথম পরিচয়- প্রথম পরিচয়েই তিনি অনুজের কাতার থেকে আমাকে নিয়ে গেলেন অনেক উচ্চতায়- এটাই ছিল লেখক কায়সার ভাইয়ের যোগ্যতা, মানুষ কায়সার ভাইয়ের গুণ।

তখন খেলাঘরের সাহিত্য বাসরের আড্ডা জমত শান্তিনগরের পীর সাহেবের গলির এক বাসায়। ১৯৮৬ সালে কলেজে পড়ি- লেখা নিয়ে যেতাম সেখানে। প্রায় প্রতি সপ্তাহেই রিটন ভাই, আলী ইমাম ভাই, ফারুক নওয়াজ ভাই, আমীরুল ভাই, বিপ্লব দাশ, নিরঞ্জন অধিকারী, সিরাজুল ফরিদসহ আরও অনেকেই নিয়ম করে নিষ্ঠার সঙ্গে সাহিত্য বাসরে আমাদের পঠিত লেখার তুলোধুনো করতেন।

তো একদিন একজন খেলাঘরের সাহিত্যবাসরের আলোচক হয়ে এলেন- ছোটোখাটো গড়নের মানুষ। রিটন ভাই আর আমীরুল ভাই আমাদের বললেন,

‘আইজকা কে আইব জানো তো? রায়হানের রাজহাঁস আইব। বুঝবা ঠ্যালা-‘

সাহিত্যবাসরে তিনি আমাদের লেখা নিয়ে আলোচনা করলেন। তার আলোচনা শুনে আমাদের লিখিয়েরা মুগ্ধ হলাম। তাঁর আলোচনা শুনে মনে হল আবু কায়সার নামের মানুষটা অসম্ভব রকমের রসিক একজন মানুষ। কথা বলেন কম তবে যা বলেন তা একেবারে ভেতরে গিয়ে লাগে।

Reneta

সাহিত্যবাসরের পর কায়সার ভাইয়ের সঙ্গে কথা হল। তারপর সেই কথা বলাটা চলতেই থাকল। সারাটা জীবন অনিশ্চয়তায় ঘেরা পত্রিকায় কাজ করেছেন। পত্রিকায় এমাসে কাজ আছে তো পরের মাসে ‘চাট্টি-পাট্টি’ গোল। মাঝে মাঝে কায়সার ভাই গলায় আক্ষেপ এনে আমাদের বলতেন, ‘ শোনো, আর যা-ই করো পত্রিকায় কাম কইরো না।’

কায়সার ভাইকে খুব কাছে থেকে দেখা হয়ে ওঠেনি আমার তবে তাঁর অনেক কথা শুনেছি অগ্রজদের কাছে। বৈষয়িক ছিলেন না বলে সারাজীবন কষ্ট করেছেন তবে যা লিখে গেছেন তা হয়ে রয়েছে সম্পদ- আমাদের শিশুসাহিত্যের এক দামী সম্পদ।

অসম্ভব শক্তিশালী লেখক ছিলেন তিনি। তাঁর হাতের জাদুতে সোনা ফলত। কিন্তু ঐ যে গুরুবাক্য আছে না- আমাদের দেশে যে শক্তিমানদের কপালে শান্তি নেই, ভাত নেই, প্রাপ্তিযোগ নেই, সম্মাননা নেই। তাই জীবিতকালে আবু কায়সারের লেখক জীবনে পাঠকের ভালোবাসা ছাড়া আর কিছুই জোটেনি।

জীবিতকালে তিনি তাঁর লেখার কাজটুকু অপার ভালোবেসে করে গেছেন তাঁর পরবর্তী প্রজন্মের জন্য।

আজ আবু কায়সারের মৃত্যু দিন। ২০০৫ সালের এই দিনে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু বাংলা শিশুসাহিত্যে রয়ে গেছেন আজন্ম।

Jui  Banner Campaign
ট্যাগ: শিশুসাহিত্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT