চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়াঙ্কার বিয়ে, কপাল খুললো দিশার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৮
বিনোদন
A A

‘ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ কিংবা ‘বাঘি ২’ দিয়ে আলোচনায় এলেও শেষ পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারছিলেন না দিশা পাটানি। ছিলেন সুযোগের অপেক্ষায়। আর সেই সুযোগটিই যেনো করে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া!

বলিউডের জনপ্রিয় নির্মাতা আলী আব্বাস জাফর। ‘সুলতান’ খ্যাত এই নির্মাতা শিগগির শুরু করতে যাচ্ছেন বহুল আলোচিত ও বিগ বাজেটের ছবি ‘ভারত’-এর শুটিং। এরইমধ্যে সব পরিকল্পনা সম্পন্ন। কিন্তু শুটিং শুরুর আগে ঘটে বিপত্তি। কারণ ছবিতে সালমান খানের বিপরীতে চূড়ান্ত হওয়া প্রিয়াঙ্কা চোপড়া ‘ভারত’ থেকে সরে দাঁড়ান। আর এই সুযোগে কপাল খুলে অভিনেত্রী দিশা পাটানির! এমনটায় জানাচ্ছে ভারতীয় মিডিয়া।

‘ভারত’-এ সালমানের বিপরীতে চূড়ান্ত ছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু গেল সপ্তাহে নাকি প্রিয়াঙ্কা ‘ভারত’ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। কারণ হিসেবে হলিউডের সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে বিয়ের কথা জানান। প্রিয়াঙ্কার এমন সিদ্ধান্ত খুশি মনেই মেনে নেন নির্মাতা আলী আব্বাস। তবে প্রিয়াঙ্কার এমন আচরণ মেনে নেননি সালমান খান।

Banglabid

শুধু তাই নয়, প্রিয়াঙ্কার এমন আচরণকে ‘অপেশাদারিত্ব’ বলেও প্রকাশ্যে মন্তব্য করেন সালমান। কারণ ‘ভারত’-এর সবকিছু যখন চূড়ান্ত ঠিক তখন নিজেকে এই প্রজেক্ট থেকে সরিয়ে নেন প্রিয়াঙ্কা।

তবে এসবকে নিজের সৌভাগ্যই বলছেন ‘ভারত’-এ সুযোগ পাওয়া দিশা পাটানি। তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ‘ভারত’-এ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যাপশনে প্রিয়াঙ্কাকে ধন্যবাদও দেন এই অভিনেত্রী। কারণ প্রিয়াঙ্কা এই সিনেমা থেকে সরে যাওয়ার পরই প্রস্তাব আসে তার কাছে। বিগ বাজেটের এই ছবিতে সুযোগ পাওয়ায় সত্যি সত্যিই দিশা দারুণ খুশি। এবার শুধু অপেক্ষা নিজেকে প্রমাণ করার!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিশা পাটনিপ্রিয়াঙ্কা চোপড়াভারতসালমান খানসুলতান
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT