চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়জনকে ঈদ উপহারে সতর্ক থাকুন

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১০:৩৯ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
ঈদ উপহারে প্রিয়জনরা

ঈদ উপহারে প্রিয়জনরা

প্রিয়জনকে শুধু খুশি মনে ঈদের উপহার দিলেই চলবে না। সেই উপহার দেওয়ার সময় কিছু সচেতনতা, আদবকেতার কথাও মাথায় রাখতে হবে। আর তেমন কিছু বিষয় হলো—

  • প্রথমেই স্মরণ রাখতে হবে ‘প্রাইস ট্যাগ’ অর্থাৎ দাম যেখানে লেখা তাকে মুছে ফেলা বা ছিঁড়ে ফেলা। কারণ, এটা যদি অসাবধাণতাবশত উপহারের সাথে থেকে যায়, তবে তাকে বেশ অশালীন হিসেবেই ধরে নেওয়া হয়।
  • শুধু ‘প্রাইস ট্যাগ’কে মুছে দিলেই চলবে না, অনেক সময় দামের রিসিপটটি ব্যাগের সাথে বা পোশাকের সাথে থেকে যায়। এটা যেন না হয়, সেদিকেও খেয়াল রাখবেন।
  • অনেক সময় ছাড়ে পোশাক কেনা হয়। সামর্থ্যের ওপর নির্ভর করে, অনেকে সেখান থেকেই প্রিয়জনের উপহারটি কিনে ফেলেন। কিন্তু খেয়াল রাখবেন সেই ছাড়ের ট্যাগটি যেন পোশাকের সাথে থেকে না যায়।
  • প্রিয়জনকে আপনার উপহারটি যদি কোন র‌্যাপিং পেপারে মুড়িয়ে দিতে চান, তবে খেয়াল রাখুন র‌্যাপিং পেপারটি যেন রুচিসম্মত এবং মার্জিত হয়।
  • উপহার দেওয়ার সময় খেয়াল রাখুন একজনের উপহারের সাথে, যেন অন্যজনের উপহার না বদলে যায়। তাই সুন্দর ভাবে আলাদা করে, প্যাকেটের গায়ে নাম লিখে রাখুন।
  • প্রিয়জনকে ঈদ উপহার দেবেন, তাই তা যেন নির্ধারিত সময়ের আগেই তার হাতে পৌঁছায়, সেদিকে খেয়াল রাখুন। উপহার যদি ঈদের পরে তার হাতে পৌঁছায়, তবে তো তার কোন আনন্দ থাকবে না।
  • প্রিয়জনরা যে সব সময় কাছাকাছি থাকবেন, তা নয়। তাদের অনেকে দেশের বাইরে থাকেন। তাই পোশাক বা ঈদ উপহার তাদের কাছে পাঠানোর সময় ঠিকানা সঠিক ভাবে স্পষ্ট করে লিখুন।
  • শুধু ঠিকানা লিখে কুরিয়ার করলেই চলবে না, সেই রিসিপটটি সংরক্ষণ করুন, উপহার তার হাতে না পৌঁছানো পর্যন্ত।
  • প্রিয়জনের জন্য যে পোশাক কিনছেন, তার সাইজ ঠিকঠাক মতো হবে কিনা, সেদিকে খেয়াল রেখে পোশাক কিনুন। নইলে সব পরিশ্রমই বৃথা।
  • পোশাকের রঙ, মান সব কিছুকেই খুব গুরুত্ব সহকারে খেয়াল করুন। কারণ উপহারের জিনিস যদি আপনার সাধ্যর মধ্যে মানসম্মত না হয়, তবে আপনার রুচিবোধকেই তা ইঙ্গিত করবে।
  • পোশাকে কোন ছেঁড়া, কাটা, রঙচটা কোনো ভাব কিংবা অনেক সময় কাপড়ের কোনো অংশ পঁচা থাকে। ফলে কাপড় সেখানে ফেঁসে যায়। শুধু নিজের পোশাক কেনার সময়ই নয়, উপহারের পোশাক কেনার সময় এসব দিক আরও বেশি করে খেয়াল রাখতে হবে।
  • উপহারের ব্যক্তির বয়স, রুচিবোধের সাথে মিলিয়ে উপহার কিনুন। যেমন বয়স্ক ব্যক্তির জন্য খুব বেশি কালারফুল পোশাক না কিনে বরং একটু মার্জিত, হালকা রঙের পোশাক কিনুন। আবার ছোটদের জন্য রঙ্গীন পোশাক কিনুন।

সর্বোপরি, প্রিয়জনের জন্য ঈদ উপহার কিনুন সচেতন থেকে এবং প্রিয়জনের ঈদকে আরও আনন্দময় করে তুলুন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহীতে জমে উঠেছে আমের বাজার

পরবর্তী

সুনামগঞ্জের হাওর এলাকায় এনজিওদের কিস্তি আদায়ে নানা কৌশল

পরবর্তী

সুনামগঞ্জের হাওর এলাকায় এনজিওদের কিস্তি আদায়ে নানা কৌশল

খাগড়াছড়িতে অাবারও পাহাড় ধস, ২ শিশুর মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি চীনের: আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান

আগস্ট ২৭, ২০২৬
ছবি: উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস হোটেল (সংগৃহীত)।

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT