চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টির টাইটেল স্পন্সর ওয়ালটন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ৩০, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা নবমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) টাইটেল স্পন্সর হল ওয়ালটন গ্রুপ। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু ডিপিএলের স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির পরিচালক ও ঢাকা লিগের আয়োজক কমিটি সিসিডিএম’র চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম, ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ এবং সিসিডিএমের সমন্বয়ক আলী হোসেন।

সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সোমবার থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। গত বছর করোনার কারণে এক রাউন্ডের পর লিগ স্থগিত হয়েছিল। এবার সেই লিগটি আবার শুরু হচ্ছে। টি-টুয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এবার আমরা টি-টুয়েন্টি ফরম্যাটে লিগ আয়োজন করছি।’

১২ দল নিয়ে ঢাকা লিগ শুরু হবে সোমবার থেকে। মিরপুর ও বিকেএসপির দুটি মাঠে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ঢাকার সেরা ক্লাবগুলো।

করোনার কারণে ২০২০ সালের মার্চে এক রাউন্ড খেলা হওয়ার পর ঢাকা লিগ বন্ধ হয়ে যায়। এবার স্থগিত হওয়া লিগ আয়োজন করা হচ্ছে বলে দলবদলের প্রয়োজন হয়নি। ফরম্যাট বদলে ওয়ানডে আসরটি হয়ে যাচ্ছে টি-টুয়েন্টি।

নিষেধাজ্ঞার কারণে গতবার দলভুক্ত হতে পারেননি সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় টাইগার অলরাউন্ডারের খেলার সুযোগ হচ্ছে। সাকিবকে দলে টেনেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অধিনায়কের দায়িত্বও দেয়া হয়েছে তার কাঁধে।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ালটনটাইটেল স্পন্সরটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ঢাকা প্রিমিয়ার লিগঢাকা প্রিমিয়ার লিগ-২০২১বঙ্গবন্ধু ডিপিএল-২০২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

ফেব্রুয়ারি ৬, ২০২৬

‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

থানা ও পুলিশ ফাঁড়ি নির্মাণে ৭০৭ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

গুলশানে পুলিশের এডিসিকে মারধর; গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT