চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিমিয়ারেই ছুঁয়ে গেল ‘হাসিনা’র গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ন ১৬, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

বৃহস্পতিবার প্রিমিয়ারে দেখানো হবে বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্মিত ডকু-ড্রামা ‘হাসিনা-অ্যা ডটারস টেল’। এমন আমন্ত্রণে এদিন বিকাল ৫টা থেকেই অতিথিরা ভিড় করেন বসুন্ধরা স্টার সিনেপ্রেক্সে।

প্রিমিয়ার শোতে কে ছিলেন না! এমপি, মন্ত্রী ও রাজনীতিবীদ থেকে শুরু করে গণমাধ্যম ব্যক্তিত্ব, সিনেমা নির্মাতাসহ ছোট ও বড় পর্দার অভিনেতা অভিনেত্রীরাও। বঙ্গবন্ধুর পরিবারের হয়ে প্রিমিয়ার অনুষ্ঠানে ছিলেন শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

প্রিমিয়ারে এদিন দুটি শোয়ের আয়োজন করে সিআরআই। একটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ছ’টায়, এবং অন্যটি শুরু হয় সাড়ে আটটায়। দুটি শোতেই কানায় কানায় পূর্ণ ছিলো বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স-এর চার নম্বর হল রুমটি।

‘হাসিনা: অ্যা ডটারস টেল’ রীতিমত আবেগাপ্লুত অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত। এটাকে কালোত্তীর্ণ আখ্যা দিয়ে মন্ত্রী পরিষদের বয়োজৈষ্ঠ্য এই সদস্য বলেন, ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ অভূতপূর্ব ও কালোত্তীর্ণ একটি ছবি! এটা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, একটি মানুষের জীবনের বিভিন্ন দিক সেখানে প্রতিফলিত হয়েছে। অত্যন্ত সার্থক ছবি। অনেক কিছু নতুন জানলাম। অসম্ভব টাচি একটি সিনেমা এটি।

এরআগে ‘হাসিনা’র মতো কোনো ছবি পর্দায় দেখে এতোটা স্পর্শ করেনি জানিয়ে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমার এই সত্তর বছর বয়সে পর্দায় যা দেখেছি ‘হাসিনা’ দেখার মতো অভিজ্ঞতা আমি পাইনি। এটা অসাধারণ একটি বায়োপিক।

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, মানবতার যে স্তরগুলো আছে আমার মনে হয় সবগুলো স্তরকে স্পর্শ করেছে, সবগুলো স্তরকে অতিক্রম করেছে ‘হাসিনা: ডটারস টেল’ ছবিটি।

Reneta

প্রথম প্রিমিয়ার শো হওয়ার পর চারদিকে শুধু প্রশংসা! নির্মাতা পিপলু খানের তখন কী অবস্থা! ছবিটি নিয়ে তিনি বলেন, ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ ডকু-ফিকশনটি সবাই পছন্দ করবেন বলেই আমার বিশ্বাস ছিলো। কারণ এই ছবিটা দেখার জন্য কাউকে পলিটিশিয়ান হওয়ার দরকার নেই, শেখ হাসিনার ফ্যান কিংবা ক্রিটিক হওয়ারও দরকার নেই। জাস্ট ছবিটা দেখুন, কেনো না এই ছবিটাতে আমি আমার দেশকে খোঁজার চেষ্টা করেছি যা আমি পেয়েছি।

পিপলু খানের পরিচালনায় ‘হাসিনা’ ডকু-ফিকশনের কাহিনী গড়ে উঠেছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, আর নৈকট্যের গল্পগুলো নিয়ে। যদিও নির্মাতা বলছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বায়োপিক নয়, বরং এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গল্প। ১৬ নভেম্বর ঢাকায় বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও মধুমিতায় ছবিটি মুক্তি পেয়েছে। আর রাজধানীর বাইরে ছবিটি মুক্তি পেয়েছে চট্টগ্রামের মিনিপ্লেক্সে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডটার’স টেলপিপলু খানবঙ্গবন্ধুববিলিড বিনোদনসিআরআইহাসিনা
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT