চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিভোর্সির সঙ্গে যুবরাজের বিয়ে: সংস্কার কাটানো বৃটিশ রাজতন্ত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কিং এডওয়ার্ড-এইট সাম্রাজ্যের মায়া ত্যাগ করেছিলেন ভালোবাসার জন্য। রানী এলিজাবেথ এর অনিন্দ্য সুন্দরী বোন মার্গারেটও প্রেমিককে ছেড়েছিলেন রাজতন্ত্রের চাপে। কিন্তু প্রিন্স হ্যারির ক্ষেত্রে বিষয়টি এতটা জটিল হয়নি। প্রেমের সফল পরিণতি পেয়েছেন তিনি। একজন ডিভোর্সিকে বিয়ে করতে রাজকীয় কোনো বাধার সম্মুখীন হতে হয়নি, অন্ততঃ প্রকাশ্যে না।

ট্রেভর এঞ্জেলসনের সঙ্গে বিয়ের ১৮ মাসের মাথায় বিচ্ছেদ হয়েছিল মেগান মার্কেলের। সোমবার যখন ঘোষণা আসে যে ডিভোর্সি প্রেমিকা মেগান মার্কেলকে বিয়ে করছেন হ্যারি আর এই বিয়েতে সম্মতি আছে হ্যারির দাদী রানী এলিজাবেথের, তখন অনেকেই অবাক হয়েছেন। কারণ ব্রিটেনের সামাজিক নিয়ম কানুন সম্প্রতি সময়ে অনেক ঢিলেঢালা হলেও রাজ পরিবার এতদিন বেশি কঠোরভাবেই নিয়ম মেনে চলতো।

হ্যারির বিয়েতে রানীর সমর্থন জানানোর পরই আলোচনা শুরু হয়েছে যে রাজ পরিবারের নিয়ম, গত ৮০ বছরে অনেকটাই আধুনিক হয়েছে। না হলে একজন ডিভোর্সি নারীর সঙ্গে হ্যারির বিয়ে দিতে কিছুতেই রাজি হওয়ার কথা না রানীর।

মেগান মার্কেল
ট্রেভর এঞ্জেলসনের সঙ্গে বিয়ের ১৮ মাসের মাথায় বিচ্ছেদ হয়েছিল মেগান মার্কেলের।

১৯৩৬ সালে কিং এডওয়ার্ড দুইবার ডিভোর্স হওয়া ওয়ালিস সিম্পসনকে বিয়ে করে সাংবিধানিক জটিলতার সম্মুখীন হয়েছিলেন। ব্রিটিশ সরকার এবং ইংল্যান্ডের চার্চ থেকে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাকে। ভালোবাসার জন্য তিনি ক্ষমতার মায়া ত্যাগ করেন এবং ফ্রান্সে বসবাস শুরু করেন। এর ফলে রানী এলিজাবেথ এর বাবা জর্জ সিক্স অপ্রত্যাশিত ভাবে রাজা হিসেবে ঘোষিত হন।

সিংহাসন ত্যাগ করার সময় এডওয়ার্ড বলেছিলেন, ‘বিশ্বাস করুন, এই বোঝা এবং রাজার দায়িত্ব আর নিতে পারছি না। যাকে ভালোবাসি তার সাহায্য এবং সমর্থনই আমার জন্য যথেষ্ট।’

এর দুই দশক পরে ১৯৫৫ সালে রানী এলিজাবেথ এর ছোট বোন মারগারেট প্রেমে জড়ান এক হ্যান্ডসাম এয়ারফোর্স অফিসারের সঙ্গে। কিন্তু পারিবারিক প্রথার চাপে সেই সম্পর্কের মায়া ত্যাগ করতে হয়েছিল মারগারেটকে। আর তার কারণ ছিল এয়ারফোর্স অফিসার পিটারের আগের স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছিল।

মেগান মার্কেল প্রিন্স হ্যারি
মাত্র ১৬ মাসের সম্পর্কের পর হ্যারি এবং মেগানের বিয়েতে এত সহজেই রানীর সমর্থন পাওয়ায় অনেকেই অবাক হয়েছেন
Reneta

বর্তমান যুগে ডিভোর্স খুবই সাধারণ ব্যাপার হলেও ডিভোর্স এর স্বীকার নারী কিংবা পুরুষের সঙ্গে রাজ পরিবারের কারও বিয়ে হওয়ার বিষয়টিকে সহজ ভাবে নেয়া হয় না। যদিও এলিজাবেথ এর চার সন্তানের মধ্যে তিনজনের বিয়ের পরিণতিই ডিভোর্সে গড়িয়েছে। বিশেষ করে প্রিন্স চার্লস এর সঙ্গে ডায়ানার বিচ্ছেদ সবচাইতে আলোচিত। রূপকথার মতো বিয়ে এবং ১৫ বছর সংসারের পরে ১৯৯৬ সালে তাদের দাম্পত্য বিচ্ছেদে পরিণতি পায়। এর ঠিক এক বছর পরই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ডায়ানার। এরপর ২০০৫ সালে চার্লস বিয়ে করেন ক্যামেলিয়া পার্কারকে। ক্যামেলিয়াও ছিলেন ডিভোর্সি। অবশ্য চার্লস এবং ক্যামেলিয়া চার্চে বিয়ে করতে পারেননি। কট্টর ধর্মীয় বিশ্বাসী রানী এলিজাবেথ চার্চের সুপ্রিম গভর্নরের ভূমিকা দায়িত্বের সাথে পালন করেছেন এবং সিভিল সিরিমনিতে অংশ নেননি।

তবে সবকিছু অনেকটাই বদলেছে এখন। তিন বছর আগে ইংল্যান্ডের চার্চ থেকে বলা হয়েছে, আগের স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় ডিভোর্স নেয়া ব্যক্তি পুনরায় চার্চে বিয়ে করতে পারবেন। তবে সেটা অবশ্যই বিশেষ অনুমতি নেয়া সাপেক্ষে।

৩৩ বছর বয়সী হ্যারি ৩৬ বছর বয়সী মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে বধূ করতে যাচ্ছেন। মাত্র ১৬ মাসের সম্পর্কের পর হ্যারি এবং মেগানের বিয়েতে এত সহজেই রানীর সমর্থন পাওয়ায় অনেকেই অবাক হয়েছেন। প্রিন্স চার্লস এবং ক্যামেলিয়ার বিয়ের কারণে হ্যারির পথ অনেকটাই সহজ হয়েছে বলে মনে করা হচ্ছে। এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিন্স হ্যারিমেগান মার্কেল
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT