চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পরে শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে পুনরায় বিমান উঠানামা করছে। এরমধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে পাঁচ থেকে ছয়টি বিমান অবতরণ করে।

ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজ ‘টিজি ৩২১’ নম্বরের বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি চাকা ফেটে যায়। মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। তবে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন। ওই ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টা বিমানবন্দরে সব ধরনের বিমান উঠা-নামা বন্ধ রাখা হয়েছিল।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. তারিক আহমেদ ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর ১২টা ২০ মিনিটে থাই এয়ারওয়েজ ‘টিজি ৩২১’ বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি চাকা ফেটে যায়।

দুর্ঘটনাটি কবলিত বিমানটি সরিয়ে নেওয়ার পর বিকেল ৩টার দিকে শাহজালাল বিমানবন্দরে সকল ধরনের বিমান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার পর শাহজালাল বিমানবন্দরের সিভিল এ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্বার কাজে অংশ নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT