চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রার্থিতা ফিরে পেলেন ২৪৩ জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৭ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে তিন দিনের শুনানি শেষে ২৪৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছে।

এর ফলে এ নির্বাচনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫২২ জন। আপিল আবেদনে সবচেয়ে বেশি প্রার্থিতা ফিরে পেয়েছে বিএনপির প্রার্থীরা। এরপরেই আছে স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান।

শনিবার তৃতীয় দিনে ৩১১ থেকে ৫৪৩ নম্বর আপিল আবেদনের শুনানি হয়। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শতাধিক আবেদন বাতিল ও ৮৫ জনের আবেদন বৈধ বলে সিদ্ধান্ত জানিয়েছে ইসি।

শনিবার সকাল ১০টায় নির্বাচন কমিশন ভবনের অস্থায়ী এজলাসে এ শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে শুনানি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করেন। এজলাসে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত ছিলেন।

৬ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর তিনদিনের শুনানিতে হাইপ্রোফাইল প্রার্থীদের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, মীর নাছির, মীর হেলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা রুহুল আমীন হাওলাদার, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ তিনশত প্রার্থীর আবেদন না মঞ্জুর করেছে কমিশন।

অন্যদিকে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা, বিএনপির প্রার্থী গোলাম গোলাম মওলা রনি, আফরোজা আব্বাসসহ দুই শতাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

Reneta

এছাড়া কুড়িগ্রাম-৪ আসনে মোহাম্মদ জাকির হোসেন ও ঝিনাইদহ-৪ আসনে আব্দুল মান্নানর আওয়ামী লীগের প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এবার সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন পড়ে ৫৪৩টি। এদের মধ্যে প্রথম দিনের শুনানিতে ৮০ জন, দ্বিতীয় দিনে ৭৮ জন এবং তৃতীয় দিন অন্তত ৮৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। সবমিলিয়ে মোট ২৪৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর ৩০০ জনের আবেদন না মঞ্জুর হয়েছে। সব মিলিয়ে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫২২জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আছেন ১৮৫ জন।

আপিলে কোন দলের কত প্রার্থী টিকলেন:
শনিবার আপিলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি ১৮, গণফোরাম ৪, খেলাফত মজলিস ১, জেএসডি ৩, বিকল্পধারা ৫, জেপি ২, বিএনএফ ৪, ইসলামী ফ্রন্ট ১, জমিয়তে উলামায়ে ইসলাম ১, ইসলামী ঐক্যজোট ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭, এনপিপি ২, জাকের পার্টি ৬, মুসলিম লীগ ৫, জাগপা ১, জাসদ ২, খেলাফত আন্দোলন ১ ও অন্যান্য রাজনৈতিক দলের ২ জন প্রার্থিাতা ফিরে পেয়েছেন।

এদিন স্বতন্ত্র ১৮ জন প্রার্থির আপিল মঞ্জুর হয়েছে।

দ্বিতীয় দিন শুক্রবার প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির ২১ প্রার্থী, জাতীয় পার্টির ৭ জন, জাকের পার্টির ৭জন, জাসদ ৪জন, ইসলামী ঐক্যজোটের ২ জন, সিপিবি ৫ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬ জন, এনপিপির ৩ জন, বাংলাদেশ খেলাফত মজলিশের ৩ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন, জেএসডি’র ২ জন, এলডিপির ১ জন, বিএনএফ এর ২ জন এবং ১২ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

প্রথম দিন বৃহস্পতিবার বিএনপির ৩৮ জন স্বতন্ত্র ১৩ জনসহ বিভিন্ন দল মিলিয়ে ৭৮ জনের আপিল আবেদন মঞ্জুর হয় যাদের প্রার্থিতা ফিরেছে।

৩৯টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে এবার ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা দিয়েছিল। এর মধ্যে দলীয় মনোনয়নপত্র জমা পড়ে মোট ২ হাজার ৫৬৭টি ও স্বতন্ত্র ৪৯৮টি। বাছাইয়ে ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ হয়। রিটার্নিং কর্মকর্তারা ৭৮৬টি মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আপিলইসিএকাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT