চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে’

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:২৬ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২২
কক্সবাজার, জনপদ
A A

জলবায়ু উদ্বাস্তু প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কক্সবাজার পৌরসভার চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ,ই, রবার্ট চ্যাটার্টন ডিকসন।

রোববার সকালে শহরের ১নং ওয়ার্ডের সমিতি পাড়া এলাকায় নবনির্মিত ৭টি রাস্তা ঘুরে দেখেন তিনি। এর আগে ইউএনডিপি’র সিডিসি প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন ব্রিটিশ হাইকমিশনার।

ব্রিটিশ হাইকমিশনার বলেন,”এসব প্রকল্পের মাধ্যমে মানুষজনকে প্রয়োজনীয় পুষ্টি, পড়াশোনা, আত্নকর্মসংস্থান বিষয়ে সচেতন করতে পেরে আমরা বেশ আনন্দিত। যা আগামীতেও অব্যাহত থাকবে।”

পাশাপাশি চলমান উন্নয়ন কাজ ছাড়াও বাংলাদেশের সাথে আরো বড় ধরনের কাজ করবার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি।

এর আগে সমুদ্র সৈকত পরিদর্শনকালে বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকার বস্তির দরিদ্র মানুষের সক্ষমতা বৃদ্ধি ও সমস্যা সমাধানে আরও আন্তরিকতার সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন ব্রিটিশ হাইকমিশনার।

বিশেষ করে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৌরসভার দুর্যোগ প্রবণ সামুদ্রিক উপকূলীয় এলাকার মানুষদের সাবলম্বী করতে বাংলাদেশ সরকারের পাশাপাশি যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চান মেয়র মুজিবুর রহমান।

Reneta

এর আগে সমুদ্র সৈকত ও উপকূল লাগোয়া জলবায়ু উদ্বাস্তু এলাকা ঘুরে দেখেন এবং রাস্তা উদ্বোধন শেষে বৃক্ষরোপন করেন হাইকমিশনার।

সভায় ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, স্থানীয় সরকার বিভাগের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের যুগ্ম সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক মোঃ মাসুম পাটওয়ারী, এফসিডিও এর ক্লাইমেট চেইন্জ এন্ড এনভায়রনমেন্ট এডভাইজার জন ওয়ার্বার্টন, এফসিডিও এর প্রোগ্রাম ম্যানেজার ফারজানা মুস্তাফা, ইউএনডিপি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইয়োগেশ প্রাধানাং, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম তারিকুল আলম, স্থানীয় কাউন্সিলর আকতার কামাল আজাদ, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, সচিব রাসেল চৌধুরী, ইউএনডিপির টাউন ম্যানেজার মাসুদ পাটওয়ারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার পৌরসভা এবং ইউএনডিপির যৌথ পার্টনারশীপের মাধ্যমে বস্তির দরিদ্র মানুষের সক্ষমতা বৃদ্ধি ও সমস্যা সমাধানে এই প্রকল্পের বিভিন্ন অনুদান ও অবকাঠামো উন্নয়নমূলক কাজ কক্সবাজার শহরের টেকসই উন্নয়নে ভুমিকা রাখছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT