চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক শিক্ষা সমাপনী বাতিলের দাবিতে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ১২, জুন ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন পালন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর বিভিন্ন স্কুলের অভিভাবকদের উদ্যোগে রাজধানীর গ্রিনরোডে ওয়াইডব্লিউসিএ গার্লস স্কুলের সামনে এ কর্মসূচি পালিত হয়।

উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হয়ে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এখনই বাতিলের দাবি জানান। অভিভাবকদের মধ্যে থেকে কয়েকজন মানববন্ধনে বক্তব্য রাখেন।

মানববন্ধনে উপস্থিত অভিভাবকরা বলেন, গত ২০০৯ সাল থেকে বর্তমান সরকার প্রাথমিক সমাপনী শিক্ষা চালু করেছে। এই পরীক্ষা চালু করে শিক্ষার মান উন্নয়ন কিংবা শিক্ষার্থীদের পড়াশুনার ব্যাপারে আগ্রহী করে গড়ে তোলা-কোনো উদ্দেশ্যই সরকার বাস্তবায়ন করতে পারেনি।

Banglabid

এই পরীক্ষা চালুর মধ্য দিয়ে শিক্ষার বাণিজ্যিকীকরণের ধারা আরও ত্বরান্বিত হয়েছে বলে মনে করেন বক্তারা। ভালো ফলাফলের আশায় অভিভাবকরা সন্তানকে কোচিং-প্রাইভেট টিউটরের কাছে পড়াচ্ছেন। নোট-গাইড বইয়ের ওপরও নির্ভরশীলতা বেড়েছে বলে অভিভাবকরা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, ‘২০১৭ সালে পঞ্চম শ্রেণির পিইসি পরীক্ষা নেয়া হবে না বলে সরকার ঘোষণা দিয়েছে। কিন্তু এখন বৃত্তি দেওয়ার কথা বলে এ বছর পঞ্চম শ্রেণির পিইসি পরীক্ষা নেওয়ার পাঁয়তারা করছে আমলারা। আমরা জানতে চাই, তাহলে ২০১৭ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা না নিয়ে আপনারা কীভাবে বৃত্তি দেবেন?’

পিইসি পরীক্ষার শুরুর আগে যে পদ্ধতিতে উপজেলা ভিত্তিতে মেধাবীদের যাচাই করে বৃত্তি পরীক্ষা নেয়া হতো, সেই পদ্ধতি বহাল রেখে বৃত্তির ব্যবস্থা করার দাবি জানান তারা।

Reneta

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের এ দাবি খুবই যৌক্তিক। এবারে অষ্টম শ্রেণি থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাহলে যে ছেলেমেয়েরা ইতোমধ্যে পঞ্চম শ্রেণিতে শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়ে এসেছে, তারা আবার অষ্টম শ্রেণিতে উঠে একই নামের একই পরীক্ষা কেন দেবে?

তিনি বলেন, ‘অনেকে এখানে যুক্তি দিতে পারেন, আগের আর এবারের পরীক্ষা দু’টো আলাদা শ্রেণির পাঠ্যক্রমের ওপর। কিন্তু বাস্তব হলো, দু’টি পরীক্ষার সার্টিফিকেট একই নামের। একই পরীক্ষার নামের দু’টি সার্টিফিকেট তো শিক্ষার্থীদের দরকার নেই।’

এই অধ্যাপকের পরামর্শ, এক্ষেত্রে যারা ইতোমধ্যে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে, আপাতত অন্তত তাদের অষ্টম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা না নেয়া হোক। এর পরের ব্যাচ থেকে পরীক্ষা নেয়া যেতে পারে। তবে সে ব্যাপারে সব দিক বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রাথমিক শিক্ষা সমাপনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে সমকামী নাইটক্লাবে হামলা, কয়েকজন জিম্মি

পরবর্তী

অতীতে চরমপন্থী তোষণেই চলমান সন্ত্রাস

পরবর্তী

অতীতে চরমপন্থী তোষণেই চলমান সন্ত্রাস

রমজানে ভাইরাল যে বিজ্ঞাপন (ভিডিও)

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT