চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণ মনোহর ইফতার আয়োজনে ভারতীয় ইফতার

রোকসানা আমিন রোকসানা আমিন
৩:৪৭ অপরাহ্ণ ০৪, জুন ২০১৬
অন্যান্য
A A

আসন্ন রমজানে চ্যানেল আইয়ের পর্দায় আসছে রান্না বিষয়ক অনুষ্ঠান প্রাণ গুড়া মসলা মনোহর ইফতার। ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসরত মুসলিমদের বিভিন্ন পদের ঐতিহ্যবাহী ইফতার রেসিপি থাকবে এবারের আয়োজনে।

পবিত্র রমজানের পুরো মাসজুড়ে দেশ-বিদেশের ইফতার রেসিপি নিয়ে প্রতিবারের মতো এবারো মনোহর ইফতার নিয়ে হাজির হচ্ছেন রন্ধনবিদ কেকা ফেরদৌসী।

শনিবার প্রাণ গুড়া মসলা মনোহর ইফতার অনুষ্ঠান সম্পর্কে জানানোর জন্য চ্যানেল আই ভবনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। এবারের মনোহর ইফতারে ভারতীয় মুসলিমদের ঐতিহ্যবাহী ইফতার রেসিপি তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে বিশিষ্ঠ রন্ধনবিদ কেকা ফেরদৌসী বলেন, প্রাণ মনোহর ইফতার  এবারের ৩০টি পর্ব ভারতের দিল্লী, আগ্রা, আজমীর, জয়পুর, কলকাতা আর মুর্শিদাবাদে তৈরী করা হয়েছে। ওই এলাকার মানুষরা কোন ধরনের ইফতার খেতে পছন্দ করেন সেই ধরনের ইফতারগুলো এবার দেখানো হবে। সেখানকার লোকাল লোকদের সঙ্গে কথা বলেও আমার ইফতার তৈরী করেছি। শুধু ইফতার রেসিপি নয় সেই সাথে তুলে ধরা হবে ভারতের ঐতিহ্যবাহী স্থানগুলোও।

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, উৎসাহ এবং রান্না বিষয়ক তাৎক্ষনিক বুদ্ধির জন্য জনপ্রিয় রন্ধনশিল্পী করে তুলতে কেকাকে সাহায্য করেছে। ব্যতিক্রমী এই আয়োজনের এবারো প্রধান পৃষ্ঠপোষক প্রাণ আরএফএল গ্রুপ।

প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা বলেন, রন্ধনশিল্পীদের মধ্যে কেকা ফেরদৌসী আইকন। টিআরপির রিপোর্টে দেখা যায়, বেসরকারি টেলিভিশনে যতগুলো রান্নার অনুষ্ঠান হয়ে থাকে তাদের মধ্যে প্রাণ মনোহর ইফতার সবার কাছে প্রশংসিত। আর সেকারণে এমন জনপ্রিয় অনুষ্ঠানে রাখার জন্য প্রাণগ্রুপ গর্বিত।

কেকা ফেরদৌসীর পরিচালনা ও উপস্থাপনায় রমজান মাসজুড়ে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে প্রাণ গুড়া মসলা মনোহর ইফতার। এছাড়া প্রাণের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো সেহরী ও ইফতার মেলার আয়োজন করতে যাচ্ছে চ্যানেল আই।

ট্যাগ: চ্যানেল আই অনলাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবিতে পরিবারের সঙ্গে আলীর কিছু স্মরণীয় মুহূর্ত

পরবর্তী

তিনি যুদ্ধবিরোধী অবস্থানের কারণে শ্রেষ্ঠ

পরবর্তী

তিনি যুদ্ধবিরোধী অবস্থানের কারণে শ্রেষ্ঠ

বাজেটে সাম্যের অনুসন্ধান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, বেইজিং বলছে ‘মিথ্যা’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT