চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণের ভয়ে ফুটবল ছাড়লেন ব্রাজিলিয়ান কর্মকর্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
ব্রাজিল ফুটবল

সার্জিও সেরেরা।

ক্রিকেট যদি ভারতে আরেকটি ধর্ম হয়, তাহলে ব্রাজিলে সেই ধর্মের নাম ফুটবল। খেলাটিকে নিয়ে দেশটির সমর্থকরা এতটাই উন্মত্ত যে প্রয়োজনে হামলা-খুনোখুনিতেও অরুচি নেই তাদের। এবার সেই উগ্রতার কিছুটা নমুনা টের পাচ্ছেন সার্জিও সেরেরা। প্রাণের ভয়ে দ্বিতীয় বিভাগের দল পায়সান্দু স্পোর্টসের সভাপতি পদটাই ছেড়ে দিয়েছেন।

পায়সান্দু উওর ব্রাজিলের অন্যতম বড় এবং সফল ক্লাব। দ্বিতীয় বিভাগ সিরি বি’র দল। কিন্তু চলতি মৌসুমে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি ক্লাবটি। হার দেখতে দেখতে একবারে গিয়ে ঠেকেছে অবনমন অঞ্চলের দ্বারপ্রান্তে। আর নিজেদের প্রিয় ক্লাবের এমন দশা একদম ভালো চোখে দেখেনি ক্লাবের সমর্থকরা।

রোববার নিজের স্ত্রী এবং ছেলেকে নিয়ে বাইরে বেরিয়েছিলেন সেরেরা। এমন সময় তাকে এবং তার পরিবারের জীবননাশের হুমকি দেয় সন্ত্রাসীরা।

সেরেরার বোন ক্রিস্টিনা সেরেরা বলেন, ‘‘ওদের একজন মুখ ঢাকা এবং শার্ট পরা ছিল, আমার ভাইকে বললো ‘তুমি কোথায় থাকো তা আমি জানি। যদি পায়সান্দু এবার সিরি সিতে নেমে যায় তাহলে কিন্তু তোমার এবং তোমার স্ত্রী-সন্তানের জীবন এখানেই শেষ’। আমার ভাই এতটাই ভয় পেয়েছে যে ও এখনও স্বাভাবিক না। পরিস্থিতি বিবেচনা করে পদত্যাগ করাই সঠিক বলে মনে হয়েছে তার।’’

ব্রাজিলে এই ধরনের জীবননাশের হুমকি কিন্তু নতুন কিছু নয়। ২০১১ সালে বিশ্বকাপজয়ী ডিফেন্ডার রবার্তো কার্লোসকে নাকি মোটরসাইকেলে অনুসরণ করেছিল সন্ত্রাসীরা। এমনকি তাকে ফোন দিয়েও জীবননাশের হুমকি দেয়া হয়েছিল। কোপা লিবার্তোস থেকে করিন্থিয়াস বাদ পড়ে যাওয়ায় এই হুমকি পেয়েছিলেন সাবেক সেন্টারব্যাক। ২০১৪ সালে ব্রাজিল জাতীয় দলের আরেক ফুটবলার ফ্রেডও ঠিক এই রকম হুমকি পেয়েছিলেন।

গত ফেব্রুয়ারিতে বোটাফেগো এবং ফ্লেমিঙ্গোর মধ্যে সমর্থকদের মধ্যে দাঙ্গায় নিহত হয়েছিল এক সমর্থক। এমনকি দুই বছর আগে আটজন করিন্থিয়ান্স সমর্থককে ফুটবলে আজীবন নিষিদ্ধ করতে বাধ্য হয় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাজিল ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT