চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আফগান নারী বিচারকেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিগত দুই দশকে সমাজে নিজেদের প্রতিষ্ঠা করেছিলেন আফগান নারী বিচারকেরা। সফলতার সঙ্গে বিচারিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তারা। তবে আফগানিস্তানে তালেবান শাসনের পুনরুত্থানে বদলে গেছে পরিস্থিতি। যে আসামিদের এতদিন সাজা দিয়েছিলেন এসব নারী বিচারক, তারা এখন কারাগার থেকে বেরিয়ে হুমকি–ধামকি দেয়াতে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে দেশটির নারী বিচারকদের অনেককেই।

বিবিসির সংবাদের তথ্য মতে, প্রায় ২২০ জন নারী বিচারক পালিয়ে বেড়িয়ে থাকলেও আফগানিস্তানের বিভিন্ন গোপন জায়গায় আশ্রয় নেওয়া অন্তত ছয়জন নারী বিচারকের সঙ্গে কথা বলতে পেরেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তার জন্য আফগান নারী বিচারকদের অনেকেই নিজেদের নাম বদলে ফেলেছেন। যাতে সহজে তাঁদের সন্ধান পাওয়া না যায়। বিবিসির সঙ্গে কথা বলেছেন বিচারক মাসুমা (ছদ্মনাম)। পেশা জীবনে তিনি সফলতার সঙ্গে ধর্ষণ, হত্যা ও নির্যাতনের শতাধিক মামলায় আসামিদের সাজা দিয়েছেন।

আফগানিস্তানের একটি শহরে এতদিন নিরাপদে বসবাস করছিলেন মাসুমা। তবে তার শহরে তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সেখানকার কারাগার থেকে হাজারও সাজাপ্রাপ্ত অপরাধীকে মুক্তি দেওয়া হয়। এর পরই বদলে যায় মাসুমার জীবন। তার আদেশে যেসব আসামি কারাগারে গিয়েছিলেন, বেরিয়ে এসে তারা মাসুমাকে হত্যার হুমকি দিতে শুরু করেন। অপরিচিত নম্বর থেকে হুমকিসহ এসএমএসে ভরে ওঠে তার ফোন।

বিবিসিকে মাসুমা বলেন, ‘মধ্যরাতে আমরা জানতে পারি তালেবান স্থানীয় কারাগার থেকে সব কয়েদিকে মুক্ত করে দিয়েছে। এ ঘটনায় দ্রুত আমরা পালিয়ে আসি। বাড়ি–ঘর, সবকিছু ফেলে এখন পালিয়ে বেড়াচ্ছি।’ মাসুমা জানান, যাতে কেউ চিনতে না পারে, সেজন্য বোরকা পরে সব চেকপয়েন্ট পার হয়েছেন। তিনি বাড়ি থেকে পালানোর পর প্রতিবেশীদের কাছে জানতে পারেন, তালেবান সদস্যরা তার খোঁজে বাড়িতে এসেছিলেন।

গত ২০ বছরে আফগানিস্তানে ২৭০ জন নারী বিচারক পদে এসেছেন। তাদের অনেকেই দেশটিতে পরিচিত হয়ে উঠেছিলেন। তাদের মধ্যে ২২০ জনের বেশি নারী বিচারক নিজেদের নিরাপত্তার স্বার্থে অজ্ঞাত জায়গায় লুকিয়ে রয়েছেন, প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগান নারীআফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT