চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণীর জন্য কাঁদে প্রাণ

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
২:৫৮ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৮
পরিবেশ
A A

আমিনুল ইসলাম মিঠু। তিনি মূলতঃ পরিবেশ ও বন্যপ্রাণী বিষয়ক সাংবাদিক। এই বিষয়ে কাজ করছেন অনেকদিন ধরে। কাজ করার সময় দেখেছেন দেশে প্রাণীদের সুরক্ষায় কারও নজর নেই। বরং প্রাণীদের প্রতি হিংস্রতার বহিঃপ্রকাশ দেখা যায় বিভিন্ন সময়।

যেমন কুকুরের প্রতি মানুষের সহিংস মনোভাব বেশি। কিছুদিন আগে রামপুরায় ১৩টি বাচ্চাসহ দুই মা কুকুরকে জীবন্ত কবর দেওয়া হয়।

সাংবাদিক মিঠু চাইলেন প্রাণীর প্রতি মানুষের মনোভাব পাল্টাতে। প্রাণীর প্রতি মানুষ যেন সহানুভূতিশীল হয়, প্রাণীদের ভালোবাসে সেই চেষ্টা শুরু করেছেন তিনি। মানুষকে সচেতন করার লক্ষ্যে গড়ে তুলেছেন একটি সংগঠন, ইকো-সেভার্স এলায়েন্স অব বাংলাদেশ, সংক্ষেপে ‘ইসাব’। সংগঠনটি একশ কুকুরকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন প্রদানের মাধ্যমে গত ৯ মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

চ্যানেল আই অনলাইনকে আমিনুল ইসলাম মিঠু বলেন: আমরা বসুন্ধরা আবাসিক এলাকায় একশ কুকুরকে র‌্যাবিস ভ্যাকসিন দিয়েছি। এখানে অনেক কুকুর আছে। কুকুরগুলো খুব এগ্রেসিভ, ফ্রেন্ডলি না। আগে এখানে কুকুর নিধন করা হতো। হাইকোর্টের নির্দেশে তা বন্ধ হয়েছে। গুলশান, ধানমণ্ডি, কারওয়ানবাজারসহ ঢাকার অন্যান্য এলাকার কুকুর মানুষের কাছে আসে। খাবার দিলে পাশে এসে বসে। কিন্তু বসুন্ধরার কুকুরগুলো মানুষের কাছে আসে না।

‘এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকা সিটি কর্পোরেশনের আওতায় না। ফলে এখানকার কুকুরগুলোকে ভ্যাকসিনও দেওয়া হয় না। আমরা বসুন্ধরা কর্তৃপক্ষের সাথে কথা বলে একশ কুকুরকে জলাতঙ্কের টিকা তথা র‌্যাবিস ভ্যাকসিনের আওতায় এনেছি। খুব শীঘ্রই আবার মাঠে নামবো।  এলাকার সব কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।’

তিনি জানান, জলাতঙ্ক রোগের টিকা দিলে সেই কুকুর মানুষকে কামড়ালেও জলাতঙ্ক হবে না। বা সেই কুকুর থেকে অন্য কুকুরেও ভাইরাস ছড়াবে না।

সংগঠনের শুরুর গল্পটা জানতে চাইলে মিঠু বলেন, বিভিন্ন পেশার প্রায় ২০ জন আছেন ইসাবে। আমি সাংবাদিক, একজন আছেন ইঞ্জিনিয়ার, আছেন ডাক্তার। যে কেউ যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। ২০১৭ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক কুকুর নিধন করা হচ্ছিল। আমরা এর প্রতিবাদে কারওয়ানবাজারে একটা মানবন্ধন করেছিলাম। সেই থেকে সংগঠন গড়ার প্রয়োজনীয়তা অনুভব করি। আমরা চেষ্টা করছি সরকার, সেলিব্রেটি, সচেতন জনতাসহ সব স্তরের মানুষকে নিয়ে প্রাণী সুরক্ষার আন্দোলন পরিচালনা করতে। প্রাণীদের নিরাপত্তা, খাদ্য, বাসস্থান নিশ্চিত করতে।

সংগঠনের তহবিল নিয়ে মিঠু জানান, ইসাবে যারা কাজ করছেন সবাই চাকরিজীবী। নিজেরাই তহবিল গড়ছেন। ভলান্টিয়ার হিসেবে যারা কাজ করছেন তারাও আর্থিকভাবে সাহায্য করছেন।

সরকারী ভ্যাকসিনও কিনে নিতে হয় দাবি করে তিনি বলেন, র‌্যাবিসিন ভ্যাকসিন বাংলাদেশে পাওয়া যায় না। ফ্রান্স থেকে আমদানি করতে হয়। গুলিস্তানে পাওয়া যায়। যেখানে প্রতি এমএল ভ্যাকসিন আমদানি করতে লাগে তিনশ থেকে চারশ টাকা। সেটাই বিক্রি হয় সাতশ থেকে সাড়ে সাতশ টাকায়। আর সরকার যেটা ফ্রি দেয় সেটাও ফ্রিতে পাওয়া যায় না। পাঁচশ টাকা দিয়ে কিনতে হয়।

মিঠুর চোখ সামনে। কাজ করতে চান আরও। পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, যেসব এলাকায় কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়নি সেখানে ভ্যাকসিন দেওয়া। কর্মশালা আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করে প্রাণীর প্রতি সহিংসতা বন্ধ করা। প্রাণী নিয়ে আরও যারা কাজ করছেন সবার সাথে বসে জোরালোভাবে কাজ করাই ইসাবের লক্ষ্য।

সর্বসাধারণের উদ্দেশে ইসাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমিনুল ইসলাম মিঠু বলেন, আগে ঢাকায় উন্মুক্ত ডাস্টবিন ছিল। কুকুরগুলো সেখান থেকে খাবার পেত। এখন উন্মুক্ত ডাস্টবিন বন্ধ হওয়ায় কুকুরের খাদ্য সংকট দেখা দিয়েছে। সবার প্রতি আহ্বান রইলো, আপনার নষ্ট খাবারগুলো আশপাশের পশুপাখিকে খেতে দেবেন। তারাও আমাদের পরিবেশের অংশ।

ট্যাগ: প্রাণী
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

১১ বছরের মানসীর হাতে ২৫ লাখ টাকার চেক

পরবর্তী

আবাহনী-মোহামেডান মহারণে শুরু ষষ্ঠ রানার-চ্যানেল আই বিচ ফুটবল

পরবর্তী

আবাহনী-মোহামেডান মহারণে শুরু ষষ্ঠ রানার-চ্যানেল আই বিচ ফুটবল

আসাদুজ্জামান নূরের হাতে ‘শ্রেষ্ঠ অভিনেতা’র পুরস্কার

সর্বশেষ

ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT