চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণহীন সাগরিকায় জাকিরের সাহসী ১৮ মিনিট

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
২:৫৪ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
জাকির হাসান। ফাইল ছবি।

জাকির হাসান। ফাইল ছবি।

চট্টগ্রাম থেকে:  প্রথম দিন গ্যালারি মোটামুটি ভরাই ছিল। পরের কদিনেও টুকটাক দর্শক এসেছে। কিন্তু শেষ দিন প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম প্রাণহীন, নিঃসঙ্গ। এমন দিনে স্বাগতিক চিটাগং ভাইকিংস টস হেরে আগে বল করতে নেমে রাজশাহী কিংসকে ১৫৭ রানে আটকে দিয়েছে।

রাজশাহীর ড্যারেন স্যামি প্রায় প্রতিদিন শেষ দিকে দলের রান বাড়াতে সাহায্য করছেন। এদিনও ২৫ বলে ৪০ রানের ইনিংস খেলে সেই চেষ্টাটা করে গেলেন। তার আগে জাকির হাসান নামক এক তরুণ আরেকবার বার্তা দিয়েছেন- সময় পেলে আমিও একদিন ফুটবো।

জাকির এই মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ৫১ রানে অপরাজিত ছিলেন। পরের দিন করেন ৩৬। ভেতরে এক ম্যাচে শূন্য রানে ফিরে পরের দুই ম্যাচে ১৯, ২০। বুধবার ১১ বলে দুই চার, এক ছয়ে ১৭। ‘১৭’ সংখ্যাটি দিয়ে জাকিরকে বিচার করতে গেলে বড় ভুল করা হবে। মুমিনুল (৭) আজ দ্বিতীয় ওভারে আউট হয়ে যাওয়ায় পাওয়ার প্লের সময় নেমে যান জাকির। তার জন্য ব্যাকওয়ার্ড পয়েন্ট ফাঁকা রেখে গালি আর শর্ট-থার্ডম্যানে ফিল্ডার রাখেন ভাইকিংস অধিনায়ক লুক রঞ্চি।

বাঁহাতি জাকিরের জন্য অফসাইডে ত্রিশগজে আর ফিল্ডার ছিল কাভারে কয়েক হাত গ্যাপ দিয়ে পরপর দুজন। তারপর মিডঅফ। ত্রিশগজের বাইরে যে দুজন তারা লেগসাইডে। তাসকিন পরিকল্পনামতো আউটসাইড অফস্টাম্পে বল করতে থাকেন। চতুর্থ ওভারে জাকির তাসকিনকে যে দুটি চার মারেন তার একটি থার্ডম্যানের চোখের সামনে দিয়ে, পরেরটি পয়েন্ট দিয়ে। জাকিরের এই দুটি শটই রঞ্চিকে নতুন করে ভাবাতে বাধ্য করে। অফসাইডে তিনি আরও ফিল্ডার বাড়ান। দ্রুত রান তুলতে যেয়ে জাকির বোল্ড হন ঠিকই, পেছনে রেখে যান সাহসী ১৮টি মিনিট।

বুধবারের প্রথম ম্যাচে ফাঁকা গ্যালারি

জাকির ফিরে যাওয়ার পর মুশফিক ৩১ রান করেন। ২২ বলে চারটি চার, একটি ছয়ে এই রান করেন তিনি। বাংলাদেশের টেস্ট অধিনায়ক এই মৌসুমে নিজের ছায়া হয়ে আছেন। এক ম্যাচে ৫৫ আরেক ম্যাচে অপরাজিত ২৫ ছাড়া বলার মতো কিছুই করতে পারেননি।

ডেথ ওভারে তাসকিন এদিনও খুব একটা ভালো করতে পারেননি। চার ওভার হাত ঘুরিয়ে ৩৬ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। ৩৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন রিচি। একটি করে উইকেট সাঞ্চামুল এবং নাঈম হাসানের।

Reneta

পয়েন্ট টেবিলে চট্টগ্রামের অবস্থান তলানিতে। দলটি এই ম্যাচ জিততে পারলে রাজশাহীকে সাতে ঠেলে নিজেরা ষষ্ট স্থানে উঠবে। তাতে কিছু যাবে-আসবে না। শেষ চারের আশা তাদের একপ্রকার শেষই হয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

The movement under the banner of ordinary students is a successful mass uprising: Chhatra Dal

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন বলেই সফল গণঅভ্যুত্থান: ছাত্রদল

জুলাই ১১, ২০২৬

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার অ্যাকাউন্ট হ্যাক করে মিশরীয়রা লিখল ‘জেতেনি, রেফারি দুর্নীতিগ্রস্ত’

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT