চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণহীন উইকেটে তালগোল পাকানো ব্যাটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সব কিছু ভেঙে পড়ার সিরিজে এবার ২০ রানের আফসোসের হার। প্রথম টি-টুয়েন্টির প্রাণহীন উইকেটে শুধু সৌম্য বাদে সবাই প্রাণ বিলিয়ে দেয়ার মিছিলে মেতে ওঠেন।

অথচ তামিমের অনুপস্থিতিতে ইমরুল কায়েসকে নিয়ে দারুণ শুরু করেন সৌম্য সরকার। ১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুজনে ২৩ বলের জুটিতে ৪৩ রান করেন। চতুর্থ ওভারের পঞ্চম বলে ‘সন্দেশি’য় এক ফুলটসে ফ্লিক করতে যেয়ে ব্যক্তিগত ১০ রানে নিজেকে শেষ করেন ইমরুল।

হেনড্রিকস লেগ সাইডে সর্বসাকুল্যে একজনকে রাখেন, ডিপ স্কয়ারে। লেগস্টাম্পের উপর করা আলতো ফুলটসে টোকা মেরে ইমরুল মিলারের হাতে সেখানেই বল তুলে দেন!

Banglabid

(আরও পড়ুন:  ‘সাকিবিয় ফর্মুলা’র দিনে আরেকটি শঙ্কার টার্গেট )

নেতা সাকিব বোলিংয়ে ওপেন করার পর ব্যাটিংয়েও সামনে থেকে নেতৃত্ব দেয়ার চেষ্টায় ওয়ানডাউনে নেমে যান। ৮ বলে ১৩’র বেশি করতে পারেননি। তাড়াহুড়া করে দ্রুত ফিরলেও তার দায়িত্ব নেয়ার মানসিকতা এদিন চোখে পড়েছে।

সপ্তম ওভারে অভিষিক্ত ফ্রাইলিঙ্কের ওপর চড়াও হন। পরপর দুটি চার মারার পর শেষ বলেও হাঁকাতে যান। ডাউন দ্য উইকেটে এসে কাভারের উপর দিয়ে উড়িয়ে দেন। এবার টাইমিং হয়নি। এক্সট্রা কাভারে ছিলেন ভিলিয়ার্স। প্রথম একটু এগিয়ে আসেন। পরে পেছন ফিরে নির্ভুল হাতে তালুবন্দি করেন।

Reneta

অনেক দিন পর পুরনো সৌম্যর দেখা মেলে। দারুণ সব শটে চল্লিশ পার করেন। দশম ওভারের প্রথম বলে ফেলুকোওকে এগিয়ে এসে ফ্লিক করতে যান। লাইন মিস করে বল পায়ে লাগে। জোরালো আবেদন ওঠে। পপিং ক্রিজের বাইরে থাকায় আম্পায়ার সাড়া দেননি। কিন্তু সাউথ আফ্রিকার ফিল্ডাররা মরিয়া হয়ে ওঠেন। আবেদন যায় লেগ আম্পায়ারের কাছে। তিনি থার্ডআম্পায়ার স্মরণ করেন। কপাল পোড়ে সৌম্যর। পাঁচ চার, দুই ছয়ে ৩১ বলের ইনিংসে ৪৭ করে যান।

পরের ওভারে ফিরে যান মুশফিক। ‘প্রিয়’ স্লগ সুইপ খেলে ডিপ মিড-উইকেটে যে ক্যাচটি সাজিয়ে দেন তা অনেক দিন মনে থাকার কথা ফিল্ডার ভিলিয়ার্সের। ফাঙ্গিসোর এই বলে কাটা পড়ার আগে ৮ বলে ১৩ করতে পারেন। মুশফিকের পর রিয়াদও (৩) তাই। শর্ট থার্ডম্যানে ক্যাচ দিয়ে পথ ধরেন।

এরপর সাব্বির শটের পসরা সাজানোর চেষ্টা করেন। কিন্তু ওই আজব ব্যাটিংয়ের দিনে তিনিও গজবের হাত থেকে রক্ষা পাননি। কী মনে করে হেনড্রিকসের ফাঁদে পা দেন। অফস্টাম্পের বেশ বাইরের স্লো-ডেলিভারিতে অযথা বড় শট খেলতে যান। যে বল ছেড়ে দেয়া উচিত, সেই বল ধাওয়া করে খেলতে যেয়ে অনুমিতভাবেই মিডঅফে ধরা পড়েন।

এরপর তাসকিন-রুবেলরা হারের সময়টা দীর্ঘায়িত করেন!

সংক্ষিপ্ত স্কোর:

সাউথ আফ্রিকা: ১৯৫/৪, ২০ ওভার (ডি কক ৫৯, ভিলিয়ার্স ৪৯, মিলার , বেহারদিয়েন ৩৬*, মিলার ২৫* ; মিরাজ ২/৩১, সাকিব ১/২৮, রুবেল ১/৩৪, তাসকিন ০/২১, শফিউল ০/৩৩, রিয়াদ ০/৩৩, সাইফউদ্দিন ০/২০)

বাংলাদেশ: ১৭৫/৯, ২০ ওভার (ইমরুল ১০, সৌম্য ৪৭, সাকিব ১৩, মুশফিক ১৩, সাব্বির ১৯, রিয়াদ ৩, মিরাজ ১৪, সাইফউদ্দিন ৩৯*, তাসকিন ০, শফিউল ১, রুবেল ২*;  প্যাটারসন ২/২৯, ফ্রাইলিঙ্ক ২/৩৩, ফেলুকোও ২/২৫)

ফল: ২০ রানে জয়ী সাউথ আফ্রিকা।

ম্যান অব দ্য ম্যাচ: এবি ডি ভিলিয়ার্স।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সাকিবিয় ফর্মুলা’র দিনে আরেকটি শঙ্কার টার্গেট

পরবর্তী

‘আগে আয় পরে কর’ নীতি চান ব্যবসায়ীরা

পরবর্তী

‘আগে আয় পরে কর’ নীতি চান ব্যবসায়ীরা

চট্টগ্রামে চাকরি মেলায় চাকরি পেল ১১৩ জন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT