চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণপণ বাজি রেখে খালেদা জিয়াকে মুক্ত করার প্রত্যয় ফখরুলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

প্রাণপণ বাজি রেখে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।

বুধবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আশু রোগ মুক্তি কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন।

ফখরুল বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে গণতন্ত্র ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। সে জন্য মানুষের অধিকার ফিরিয়ে আনতে জানপ্রাণ জীবন বাজি রেখে আমাদেরকে লড়াই করতে হবে এবং সেই সংগ্রামে আমাদের জয়ী হতে হবে। সরকারকে বাধ্য করতে হবে একদিকে খালেদা জিয়াকে মুক্তি দিতে, অন্যদিকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন করতে।

বেগম জিয়ার রাজনৈতিক জীবনী স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ নয় বছর তিনি মানুষের কাছে গেছেন, মানুষকে নিয়ে রাজপথে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছেন। তিনি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। ১/১১ সময় তিনি যখন কারাগারে যান, তখন সেখান (কারাগার) থেকে সরকারকে বাধ্য করেছিলেন জরুরী অবস্থা তুলে নিতে। আজকে তাদের চেয়েও খারাপ হচ্ছে এই ফ্যাসিট সরকার। তারা মানুষের সমস্ত অধিকারগুলো দখল করেছে।

তিনি বলেন, সরকার কোমলমতি শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনকে নির্মমভাবে দমন করেছে। শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে, তাদের তুলে নেয়া হচ্ছে। মেয়েদেরকেও রেহাই দেয়া হচ্ছে না।

Reneta

দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায়,চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ,সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, ৬৮ যাত্রী উদ্ধার

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝড়ের আগের নীরবতা, ইরান ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিল তাইওয়ান

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT