আন্তর্জাতিক

প্রাণনাশের ভয়ে লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

লেবাননের প্রধানমন্ত্রী পদত্যাগের পর তার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননের প্রধানমন্ত্রী পদত্যাগের পর তার ছবি, যা রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রাণনাশের আশঙ্কায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি। শনিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ইরান ও তাদের মিত্র লেবাননের হিজবুল্লাহ তাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে তিনি ইরানের সমালোচনা করেন।

রয়টার্স জানায়, ২০০৫ সালে সাদ আল-হারিরির বাবা রফিক আল-হারিরিকে হত্যা করা হয়। সেই ঘটনা স্মরণে করিয়ে দিয়ে সাদ বলেন, আমরা সেই পরিবেশে বসবাস করছি, যেমনটি ছিল আমার বাবাকে হত্যার আগে। আমাকেও হত্যার ছক আঁকা হয়েছে।

ইরানের সমালোচনা করে সাদ হারিরি বলেন, আরব বিশ্ব থেকে ইরান তার কর্তৃত্ব হারাচ্ছে। লেবানন জেগে উঠবে, যেভাবে অতীতে উঠেছে এবং ইরানের অন্যায়ভাবে বাড়িয়ে দেয়া বন্ধুত্বের হাত ফিরিয়ে দেবে লেবানন।

গত বছরের শেষ দিকে লেবাননের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সাদ আর-হারিরি।

বিষয়:লেবাননের প্রধানমন্ত্রী লেবানান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…