চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাচীন ভারতে ইন্টারনেটের উদ্ভব দাবি করায় মন্ত্রীকে উপহাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৮
অদ্ভুতুড়ে
A A
প্রাচীন ভারত-ইন্টারনেট

সম্প্রতি নয়, হাজারো বছর আগে প্রাচীন ভারতে উদ্ভাবিত হয়েছিল আধুনিক যুগের অত্যাবশ্যক প্রযুক্তি ইন্টারনেট! এমনই এক দাবি করে তীব্র ব্যঙ্গ-উপহাসের মুখে পড়েছেন ভারতের এক মন্ত্রী।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব একটি অনুষ্ঠানে এই দাবি করেন।

মহাভারতের একটি অংশের উদাহরণ টেনে এই মন্তব্য করে বিপ্লব দেব বলেন, মহাভারতে উল্লিখিত কুরুক্ষেত্রের যুদ্ধই প্রমাণ করে, প্রাচীন ভারতে যে শুধু ইন্টারনেট ছিল তা-ই নয়, স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ প্রযুক্তিও ছিল!

Banglabid

তিনি বলেন, মহাভারতের চরিত্র সঞ্জয়, রাজা ধৃতরাষ্ট্রের সামনে এমন এক যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিচ্ছিলেন, যা কিনা বহু মাইল দূরে ঘটছিল। এটাই প্রমাণ করে, ভারতে ওই সময় ইন্টারনেট আর স্যাটেলাইট প্রযুক্তি – দুই-ই ছিল।

অবশ্য তার দাবির পক্ষে তেমন কাউকে দাঁড়াতে দেখা যায়নি অনুষ্ঠানে।

বিপ্লব দেবের এই দাবি ধোপে না টিকলেও এ নিয়ে সরগরম জনপ্রিয় সামাজিক মাইক্রোব্লগিং সাইট টুইটার। সেখানে অনেকেই ঠাট্টা করছেন এই মন্ত্রীর করা দাবি নিয়ে। ‘Tripura CM Biplab Deb’ উঠে গেছে টুইটারের ট্রেন্ডিং তালিকায়ও!

The anti-intellectualism and regressive streak from sections of the BJP continues to astound and worry. Rather than solve today’s problems they’re busy romanticizing a fictional past that never existed. Pathetic and embarrassing. https://t.co/QqTxXZFL9F

— Rupa Subramanya (@rupasubramanya) April 18, 2018

Reneta

This raises a few questions. Why didn’t Abhimanyu ask Quora how to escape the Chakravyuha? Why did Sanjay narrate the Kurukshetra War when Siri could have done it? Also, Krishna really should have streamed the Bhagavad-Gita on Facebook Live. https://t.co/vrauX1UIpZ #Mahabharata

— Audrey Truschke (@AudreyTruschke) April 17, 2018

Well I hope they at-least had better #bandwidth than what present day #ISPs offer…#internet #bizarre #HeadlineGrabbinghttps://t.co/PLKMXstmkK

— Kshitij Nagar (@KshitijNagar) April 18, 2018

আধুনিক প্রযুক্তির কোনো অবদানকে প্রাচীন ভারতীয় উদ্ভাবন বলে দাবি করা মন্ত্রী ইনিই প্রথম নন। হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এ কাজ আগেও করেছেন।

২০১৪ সালে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুম্বাইয়ের এক হাসপাতালে আয়োজিত চিকিৎসক ও মেডিকেল কর্মীদের এক অনুষ্ঠানে বলেছিলেন, কসমেটিক সার্জারির প্রযুক্তি প্রাচীন ভারতেও ছিল।

আর গত সেপ্টেম্বরে জুনিয়র শিক্ষা বিষয়ক মন্ত্রী সত্যপাল সিংয়ের কথায় ভ্রু কুঁচকেছিলেন অনেকে। কারণ তিনি দাবি করেছিলেন, এরোপ্লেন বা উড়োজাহাজের কথা প্রথম উল্লেখ করা হয়েছিল রামায়ণে।

বিশেষজ্ঞরা এই ধরনের চিন্তাধারাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেট
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

এসএসসির রচনামূলক কোনো প্রশ্ন ফাঁস হয়নি: টাস্কফোর্স

পরবর্তী

‘আমার লেখা জীবনের প্রথম নাটকটিও ইমপ্রেসের সহযোগিতায় হয়েছিলো’

পরবর্তী
বৃন্দাবন দাস

‘আমার লেখা জীবনের প্রথম নাটকটিও ইমপ্রেসের সহযোগিতায় হয়েছিলো’

উপকূলের বাস্তুচ্যুত মানুষের ঠাঁই কোথায়?

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT