পুরোপুরি জমে ওঠেছে বেঙ্গল শাস্ত্রীয় সংগীতের ৬ষ্ঠ আসর। সেতার দিয়ে শুরু হওয়া উৎসবের তৃতীয় রাতে সরোদ, খেয়াল, বাঁশি আর তানপুরায় মুগ্ধ উপস্থিত শ্রোতা দর্শক। তারসঙ্গে প্রাচীন ধ্রুপদেও মঞ্চ মাত করেন পণ্ডিত উদয় ভাওয়ালকর।
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সবচাইতে প্রাচীন শাখাগুলোর একটি ধ্রুপদ। কিংবদন্তী শিল্পী মিঞা তানসেনের হাতে এই শাখাটি সমৃদ্ধি লাভ করে। পরবর্তীতে খেয়ালের প্রচলন বৃদ্ধি পেলে সঙ্গীত জগতে ধ্রুপদের প্রাধান্য কিছুটা হ্রাস পেলেও সমজদারদের কাছে ধ্রুপদী আলাপ ও লয়কারির এক অন্যরকম আকর্ষণ আছে। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত এ বারের শাস্ত্রীয়সঙ্গীত উৎসবের তৃতীয় রাতে প্রায় দেড় ঘন্টা ধ্রুপদ পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী পণ্ডিত উদয় ভাওয়ালকার।
স্কয়ার নিবেদিত ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৭’ এর অনুষ্ঠান প্রচার সহযোগী চ্যানেল আই।
ছবি: তানভীর আশিক







