২০১৪ সালের নভেম্বর বিবাহ বিচ্ছেদ হয়েছিল বলিউড সুপারস্টার হৃতিক রোশান এবং সুসান খানের। তার পর থেকেই দুজন আলাদা থাকছেন। যদিও ছেলেদের দায়িত্ব সমান ভাবে পালন করেছেন হৃতিক-সুজান।
কিন্তু এতবছর পর ফের নাকি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন হৃতিক। আর তার এই সিদ্ধান্ত নাকি ছেলেদের ভবিষ্যতের জন্য! কিন্তু পাত্রী কে?
শোনা যাচ্ছে, হৃতিকের এবারের বিয়ের পাত্রীও নাকি সুসান খান। অর্থাৎ বিবাহ বিচ্ছেদের পর দুই ছেলের কথা ভেবেই নাকি আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি!
পার্টি, ডিনার বা ছুটি— সব কিছুতেই এই ক’বছর দুই ছেলে রেহান এবং রিদানকে একসঙ্গে সময় দিয়েছেন হৃতিক-সুসান। যা সচরাচর দেখা যায় না। এমনকি সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তার দুজন।
বিবাহ বিচ্ছেদের পর যখন কঙ্গনা রানাওয়াতের সঙ্গে প্রকাশ্য ঝামেলায় জড়িয়েছিলেন হৃতিক তখনও সব সময় পাশে পেয়েছেন সুসানকে। এমনকি এক সাক্ষাৎকারে সুজানকে নিজের জীবনের ভালবাসার মানুষের নাম বলতে বলা হয়। সেখানে তিনি দুই ছেলের পর হৃতিকের নামই বলেছিলেন। সেই সাক্ষাৎকারও ছিল বিচ্ছেদের পরই।
সব মিলিয়ে হৃতিক-সুসান যে ভাল বন্ধু, তা একাধিকবার প্রকাশ্যে বলেছেন সাবেক এই জুটি। দাম্পত্য না টিকলেও বন্ধুত্বে যে বিচ্ছেদ হবে না, এমন ইঙ্গিতই দিয়েছিলেন। এ বার ছেলেদের কথা ভেবেই নাকি নিজেদের সম্পর্ককে আরও একবার সময় দিতে চান এই জুটি।
যদিও পুরো বিষয়টি নিয়ে এই মুহূর্তে জল্পনা চলছে বলি পাড়ায়। তবে আদৌ কি তারা আবারো বিয়ে করছেন কিনা তা নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি এই জুটি।








