চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেই আমাদের সার্বিক উন্নয়ন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেই দেশের সার্বিক উন্নয়ন করা আমাদের লক্ষ্য। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন: আমাদের দেশে অনেক ধরনের প্রাকৃতিক  ‍দুর্যোগ আসতে থাকবে। সেসব মোকাবেলা করেই আমাদের বাঁচতে হবে। সেভাবেই আমাদের সব পরিকল্পনা করতে হবে। আমাদের ছোট্ট একটা ভূ-খন্ড, তাও আবার ব-দ্বীপ। প্লাবন ভূমি ৮০ পারসেন্ট। এই এলাকায় মানুষকে রক্ষা করা, জানমাল বাঁচানো ও সচেতনতা বৃদ্ধি করাই বড় কাজ।

প্রধানমন্ত্রী বলেন, বন্যার সাথেই আমাদের বাস করতে হবে। তবে সেটার ক্ষতির মাত্রা যেন কম হয় সেদিকে নজর রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন জলাশয় নদী-নালা খাল-বিল নষ্ট না হয়। জমির লোভে, বাড়ি করতে গিয়ে যেন খাল-বিল জলাশয় ভরাট করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা পারবো, বাংলাদেশের মানুষ পারে। এখন আমাদের নারী স্বেচ্ছাসেবকরাও যথেষ্ট কাজ করে যাচ্ছেন।

সবাইকে নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, প্রাকৃতিক দুর্যোগ আছেই, মানুষসৃষ্ট দুর্যোগও আমাদের সামলাতে হয়। এসিড নিক্ষেপ, আগুন সন্ত্রাস আমরা দেখেছি। এখন করোনাভাইরাস দুর্যোগ দেখছি।

ধর্ষণের বিষয়ে তিনি বলেন, ধর্ষণ করলে তার শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে আমরা নতুন আইন পাস করেছি। পার্লামেন্ট নেই বলে আপাতত অধ্যাদেশ হচ্ছে। অর্থাৎ যেকোন সমস্যা দেখা দিলে সমস্যার সমাধান করাই আমাদের মূল লক্ষ্য। আমরা যে কোন সমস্যাই মোকাবেলা করছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণপ্রধানমন্ত্রীপ্রাকৃতিক দুর্যোগপ্রাকৃতিক ভারসাম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT