চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাইভেট মেডিক্যালে বন্ধের মধ্যে ফি পরিশোধে তাগাদা, ব্যবস্থা নেবে বিপিএমসিএ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৯:৫৪ অপরাহ্ণ ১৭, মে ২০২০
- সেমি লিড, শিক্ষা, স্বাস্থ্য
A A
ফাইল ফটো

ফাইল ফটো

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সাধারণ ছুটিতে বন্ধ থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নিতে বারণ করা হয়েছে। এরপরেও রাজধানীর ইউনিভার্সিটি ডেন্টাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ আগামী জুন ২০২০ পর্যন্ত সব টিউশন ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা বলছেন সুনির্দিষ্ট তথ্য পেলে প্রাইভেট মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)

বুধবার (১৩ মে) ইউনিভার্সিটি ডেন্টাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হোসনে আরা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়।

ওই আদেশে বলা হয়, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজে অধ্যয়নরত সকল ছাত্র/ছাত্রী এবং তাদের সম্মানিত অভিভাবকদের জুন ২০২০ পর্যন্ত টিউশন ফি সহ যাবতীয় বকেয়া আগামী ২১শে জুন/২০২০ এর মধ্যে পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সকল ছাত্র/ছাত্রী তাদের টিউশন ফি সহ যাবতীয় বকেয়া ২১ জুনের মধ্যে পরিশোধ করবেন তাদের সকল বিলম্ব ফি মওকুফ করা হবে মর্মে কলেজের ব্যবস্থাপনা পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের এক শিক্ষার্থী চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের কলেজ অনলাইনে ক্লাস করানো হচ্ছে সেটা ১ মাসও হয়নি, এমনকি সব ক্লাস ও হয়নি। করোনার কারণে ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়েছে, এই মুহুর্তে অভিভাবকদের বেতনের দেয়ার কথা জানানোটাও কষ্টকর।

               ইউনিভার্সিটি ডেন্টাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জুন ২০২০ পর্যন্ত সব টিউশন ফি পরিশোধ করার অফিস আদেশ
Reneta

এ বিষয়ে জানতে চাইলে  বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) সভাপতি এম এ মুবিন খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। যদি কোনো এরকম অভিযোগ আমরা পাই, তবে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

এপ্রিলের বেতন ও বোনাস পাননি কুমিল্লার সেন্ট্রাল মেডিক্যালের প্রভাষকরা
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে অবস্থিত সেন্ট্রাল মেডিক্যাল কলেজের প্রভাষকদের এখনো এপ্রিল মাসের বেতন ও বোনাস দেয়া হয়নি।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই মেডিক্যাল কলেজের এক প্রভাষক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘অফিসে ফোন করলে বলা হয় ৭০% বেতন দেয়া হবে, বোনাস দেয়া হবে না। পরে বুধবার (১৩ মে) আমরা সবাই মিলে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি। উনি আমাদের  বলেন, কলেজ ফান্ডে টাকা নাই। তাই, আমাদের বেতন ও বোনাস কাটা করা হবে।’

আরেক শিক্ষক জানান, ‘কলেজ ফান্ড এ একান্তই টাকার সংকট থাকলে এই মাসে যেনো শুধু বোনাস দেওয়া হয়, এবং অফিসিয়ালি কাগজে কলমে ১০০% বেতন ইস্যু করে রাখা হয়। যেহেতু শিক্ষার্থীদের বেতন পরিশোধের উপর কলেজ ফান্ড চলে বলে উনাদের দাবি, তাই সরকারের ঘোষিত সাধারণ ছুটি শেষে শিক্ষার্থীরা তো তাদের সকল বকেয়া বেতন পরিশোধ করবেই। তখন, ওই টাকা থেকে আমাদের এই মাসের বকেয়া বেতন যেনো শোধ করা হয়।’

‘কিন্তু এই সহজ সমাধানেও কলেজ কর্তৃপক্ষ রাজি হয় নি। উপরন্তু, তারা পরবর্তীতে লেকচারার ছাটাই এর কথা বলে।’

আরেক প্রভাষক জানান, ‘‘আমাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর উদ্দিনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের জানান ‘যা বেতন দেয় তা যেন আমরা তুলে নেই, বাকি সব পরে দেখা যাবে’।’’

এ বিষয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) সভাপতি এম এ মুবিন খান বলেন, ‘একটা প্রতিষ্ঠানের বেতন দেওয়ার দায়িত্ব ওই প্রতিষ্ঠানেরই। আমরা তো কোনো প্রতিষ্ঠানকে বেতন ভাতা প্রদানে বাধ্য করতে পারি না।’

এরআগে গত ২ মে, প্রাইভেট মেডিক্যালে কলেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, করোনাকালে দেশের বেসরকারি মেডিক্যাল কলেজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে, তাই সংগঠনের সদস্যভুক্ত কোন প্রতিষ্ঠানে উৎসব বোনাস প্রদান করা হবে না।

দেশব্যাপি এই সিদ্ধান্তের প্রতিবাদ ও সমালোচনা উঠলে ৪ তারিখ জানানো হয় মানবিক দিক বিবেচনা করে ২ তারিখের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT