চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রহরটি ছিলো শুধুই শিশুদের

রোকসানা আমিন রোকসানা আমিন
৪:৩০ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

ভাষার মাসে প্রথম সাপ্তাহিক ছুটির দিন পার করছে অমর একুশে গ্রন্থমেলা। মেলায় সকালের প্রহরটি শুধুই শিশুদের। শিশুদের বইয়ের রাজ্যে পছন্দের তালিকায় রূপকথা থেকে তিন গোয়েন্দাসহ সায়েন্স ফিকশন দিয়ে শিশু কর্ণার সাজিয়েছেন প্রকাশকরা। 

স্কুল নেই, বইয়ের রাজ্যে ঘুরে বেড়ানো ছাড়া নেই আজ আর কোনো কাজ। পছন্দের তালিকায় খুদে পাঠকরা কেউ খুঁজছেন ভুতের বই, আবার কেউ বা রূপকথা।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অভিভাবকদেরও ফুরসত মিলল প্রিয় সন্তানটিকে প্রাণের মেলায় নিয়ে আসার। তাই তাদেরও অনেকেই আনন্দিত সন্তানকে এই বাড়তি সময় দিতে পেরে।

ছিমছাম আড়মোড়া ভাঙা সকালে সোহরাওয়ার্দী উদ্যান চত্ত্বরে শিশুদের বইয়ের স্বর্গ। রয়েছে ৩৯টি শিশু প্রকাশনা সংস্থা।

ঝিঙেফুলের প্রকাশক আরাফাত খান বলেন, রূপকথাতেই শিশুদের আগ্রহ বেশি। হাসির রূপকথা, শেখার মতো কিছু রূপকথা। তাই এমন কিছু বই আমরা আনতে চেয়েছি যেন গল্পের মাধ্যমে ওরা কিছু শিক্ষা পায়।  তারপরে কিছু হাস্যরস, কৌতুক, বিদেশী কিছু লেখকের অনুবাদও রেখেছি আমরা। 

সকালবেলা শিশুদের বইয়ের রাজ্যে হাজির সিসিমপুরের টুকটুক, ইকরিসহ সিসিমপুরের চরিত্ররা।

এবারের শিশু কর্নার নামকরণ হয়েছে বরেণ্য কথাসাহিত্যিক রোকনুজ্জামান খান দাদাভাই এর স্মরণে।

ট্যাগ: বইমেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রহরটি ছিলো শুধুই শিশুদের

পরবর্তী

বইমেলা ও প্রাসঙ্গিক ভাবনা

পরবর্তী

বইমেলা ও প্রাসঙ্গিক ভাবনা

বইমেলা ও প্রাসঙ্গিক ভাবনা

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT