চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুত জাতীয় ঈদগাহ, বজ্রপাত ঠেকাতে বিশেষ উদ্যোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১৪, জুন ২০১৮
বাংলাদেশ
A A

লাখো মুসল্লির একসঙ্গে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রেখে জাতীয় ঈদগাহ ময়দানের সব রকম প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত বছরের মতো এবারও বজ্রপাত ঠেকাতে ময়দানে স্থাপন করা হয়েছে বজ্র প্রতিরোধক দণ্ড।

চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মেয়র বলেন, চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এজন্য যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কম-বেশি এক লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মহিলা মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে জানিয়ে তিনি বলেন, কম-বেশি ৫ হাজার মহিলা মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

সাঈদ খোকন বলেন, ঈদগাহে অযুর করতে পর্যাপ্ত  ব্যবস্থা থাকবে। পানযোগ্য পানিসহ থাকবে পর্যাপ্ত টয়লেট। ঈদগাহে মুসল্লিদের জরুরি স্বাস্থ্যসেবায় মেডিকেল টিম প্রস্তুত থাকবে। সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে এবং জেনারেটর স্ট্যান্ডবাই থাকবে।

Reneta

ঈদগাহে সার্বিক নিরাপত্তায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা থাকবে। এজন্য র‌্যাব-পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে।

মেয়র বলেন, যদি আবহাওয়ার কারণে কোনো দূর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়; তাহলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদজাতীয় ঈদগাহলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT