আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। পবিত্র ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। ঈদের প্রধান জামাতে একসঙ্গে নামাজ অাদায় করতে পারবেন প্রায় দেড় লাখ মুসল্লি।
শুক্রবার জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন করেছেন ঈদগাহ মাঠের আয়োজক কমিটি। দেড় লাখ মুসল্লিদের পাশাপাশি আলাদাভাবে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থাও থাকছে। আবহাওয়া খারাপ থাকলে মূল প্যান্ডেলের নিচেই নামাজ পড়তে পারবেন প্রায় ৯০ হাজার মুসল্লি।
এদিকে সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এবং ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
মুসল্লিদের জন্য কঠোর নিরাপত্তা ব্যস্থা গ্রহণ করা হয়েছে পুলিশ ও র্যাবের পক্ষ থেকে।







