চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশ এবং ইংল্যান্ডের মধ্যকার দুই দিনের ম্যাচের প্রথম দিন বৃষ্টি কারণে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিন খেলা হয়েছে। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড একাদশ। ওপেনিং জুটিতে অর্ধশতকের বেশি রান তুলে অপরাজিত রয়েছেন দুই ইংলিশ ওপেনার বেন ডুকেট ও হাসিব হামিদ।
আগামী ২০ অক্টোবর চট্টগ্রামে ‘রকেট বাংলাদেশ ইংল্যান্ড ক্রিকেট’র টেস্ট সিরিজ শুরু’র আগে চট্টগ্রামেই দুটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল।
প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ দলে আছেন অলরাউন্ডার সাব্বির রহমান (অধিনায়ক), সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, রুবেল হোসেন, শুভাগত হোমের মতো অভিজ্ঞদের পাশপাশি মোসাদ্দেক, শান্ত, নুরুল হাসান, কামরুল ইসলাম রাব্বি ও এবাদতের মতো তরুণরা।








