চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতি ম্যাচের পর ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ইমরুল কায়েস

ইমরুল কায়েস

তিন দিনের প্রস্তুতি ম্যাচের পর দল আরও আত্মবিশ্বাসী বলে মন্তব্য করেছেন ইমরুল কায়েস। ম্যাচের বেশ আগেভাগে সাউথ আফ্রিকায় পৌঁছে প্রস্তুতি ম্যাচ খেলতে পারায় ইমরুল সুবিধাও দেখছেন।

‘নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে সাউথ আফ্রিকার মাটিতে পা রাখাটা কাজে লেগেছে। একটা প্রস্তুতি ম্যাচও খেলেছি। সবকিছু মিলিয়ে ভালোই প্রস্তুতি হয়েছে। সবার আত্মবিশ্বাসটাও ভালো।’ মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন ইমরুল।

পচেফস্ট্রমে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট এখানে শুরু হবে ৬ অক্টোবর। ২০০৮ সালে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফরে এখানেই খেলেছিল সিরিজের প্রথম টেস্ট।

সাউথ আফ্রিকার উইকেট বরাবর পেস সহায়ক। বাড়তি গতির সঙ্গে চোখ রাঙায় ফণা তোলা বাউন্স। নেটে তাই শর্টবল আর বাউন্সের সঙ্গে চলছে নিয়মিত কসরত। তাতে কেউ কেউ আহতও হচ্ছেন। নেট ব্যাটিংয়ের এমন পরিস্থিতিতে ইমরুল অবশ্য এতটুকু চিন্তিত নন।

‘দেখুন নেট এবং ম্যাচ আসলে দুটো দুই রকম জিনিস। নেটে বোলাররা অনেক রকমভাবে বল করতে পারে। কিন্তু মাঠে আবার তাদের মাঝেই ভয় কাজ করে। সেখানে ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে থাকে। ম্যাচে উইকেটও ভিন্ন থাকে। দুটো পুরোপুরি ভিন্ন বিষয়।’

প্রস্তুতি ম্যাচে দুই ইনিংসে এক ফিফটিসহ ইমরুলের রান ৮৫। নিজের এমন প্রস্তুতিতে তাকে খুশিই মনে হল, ‘আসলে যেখানেই করি, রান পাওয়াটাই আসল কথা। এতে আত্মবিশ্বাস বাড়ে। সেটা বাংলাদেশেই বলেন অথবা সাউথ আফ্রিকায়। রান করলেই আত্মবিশ্বাসী লাগে।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরুল কায়েস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT