চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রস্তুতি নিন, লিডার আসছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ন ১০, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশে শুরু হয়েছে ১১তম জাতীয় নির্বাচনের তোড়জোর। সারা বাংলাদেশ জুড়ে এখন নির্বাচনী আমেজ। আর এরমধ্যেই নির্মাতা দিলশাদুল হক শিমুল দেশের সিনেমা দর্শকদের উদ্দেশ্যে জানালেন, প্রস্তুত হোন। ১৬ নভেম্বর দেশের সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে আসছে ‘লিডার’!

না। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন কোনো নেত্রীর আবির্ভাব হচ্ছে না। বরং সিনেপর্দায় মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবি ‘লিডার’। শনিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে মুক্তি প্রতীক্ষিত ছবিটি নিয়ে এমনটাই বললেন শিমুল।

‘লিডার’-এর পোস্টারে চিত্রনায়িকা মৌসুমী

২০১৫ সালে প্রথম ‘লিডার’ ছবির পোস্টার প্রকাশ ও একটি গান ইউটিউবে দিয়ে হইচই ফেলে দেন শিমুল। তখনই সবাই আন্দাজ করেন, পুরোপুরি রাজনৈতিক একটি ছবি নিয়ে আসছে। ২০১৬ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত ছবিটি মুক্তি দিতে পারেননি নির্মাতা। তবে দর্শকের অপেক্ষার অবসান হচ্ছে এইবার। নির্মাতা বললেন, আসছে ১৬ নভেম্বর ‘লিডার’ মুক্তি পাচ্ছে এটা ফাইনাল। আমরা সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহেই ছবিটি নিয়ে আসছি।

আসছে ১৬ নভেম্বর ‘লিডার’ ছাড়াও মুক্তি পেতে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্মিত পিপলু খানের ডকু-ড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ এবং খিজির হায়াত খানের প্রযোজনা ও অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘মিস্টার বাংলাদেশ’। ছবি দুটিকে লিডারের প্রতিপক্ষ মনে করছেন না জানিয়ে শিমুল জানান, ‘মিস্টার বাংলাদেশ’-এর জন্য আলাদা করে শুভ কামনা। এ দুটি ছবির জন্য লিডারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি,দুটি ছবিই ভালো চলুক।

‘লিডার’ ছবিতে গল্পই কেন্দ্রীয় চরিত্র এমনটা জানিয়ে নির্মাতা বলেন, একটি রাজনৈতিক উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র ‘লিডার’। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অনন্য কাহিনীনির্ভর চলচ্চিত্র এটি। যে ছবির গল্পটাই কেন্দ্রীয় চরিত্র।

ছবিতে নেত্রীর ভূমিকায় দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, ওমর সানি, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ।

Reneta

‘মাটির ময়না’ খ্যাত নির্মাতা তারেক মাসুদকে নিয়ে ‘সুলতান’ নামের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করে আলোচনায় আসেন দিলশাদুল হক শিমুল।

Jui  Banner Campaign
ট্যাগ: দিলশাদুল হক শিমুলপ্রধানমন্ত্রীফেরদৌসমিস্টার বাংলাদেশমৌসুমীলিড বিনোদনলিডারশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT