চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে গণফোরাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ১৫, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে গণফোরাম। ড.কামাল বলেন, বর্তমান বাজেট আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি।

এই বাজেট পাস হলে জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

এর আগে গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া দলের পক্ষ থেকে বাজেট প্রতিক্রিয়ার লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

সেখানে বলা হয়, বাজেটে দেশের জনগণের স্বার্থহানী ঘটিয়ে গুটিকয়েক ব‍্যবসায়ী ও রাজনৈতিক স্বার্থান্বেষী ব‍্যক্তির স্বার্থ হাসিলের ব‍্যবস্থা করা হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসব কথা জানায় গণফোরাম।

লিখিত বক্তব্যে রেজা কিবরিয়া বলেন: সরকার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্মার্ট বাজেট বলে অভিহিত করছে। যার মানে দেশের প্রকৃত সমস্যা থেকে জনগণের মনোযোগ সরানোর জন্য চটকদার বাড়তি কিছু যুক্ত করা হয়েছে বাজেটে। এই বাজেটে ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্য ও বেকারত্বের মতো গুরুতর সমস্যা মোকাবিলার কোনো উদ্যোগ নেই।

Reneta

প্রস্তাবিত বাজেটকে দুটি বিবেচনায় হতাশাজনক মনে করে গণফোরাম এমন তথ্য জানিয়ে তিনি বলেন: অর্থনীতির সকল সূচকই নির্দেশ করছে যে, অর্থনীতিতে শীঘ্রই নিকট অতীতের সামষ্টিক অর্থনৈতিক অব‍্যবস্থাপনার নেতিবাচক প্রভাব আসন্ন। এই বাজেটে অর্থনীতি এখন সত‍্যিকারের যে বিপদের সম্মুখীন সে সম্পর্কে অজ্ঞতা প্রকাশ পেয়েছে।

রেজা কিবরিয়া বলেন: এটি জনগণের বাজেট নয়। এটি একটি অদূরদর্শী ও দুর্বলভাবে প্রণীত বাজেট যা দেশের প্রকৃত সমস্যা মোকাবেলার কোন চেষ্টা নেই। বর্তমান দেশকে যারা লুটেপুটে খাচ্ছে এবং যারা অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করছে বাজেটটিতে তাদের সুবিধার জন্য তৈরি হয়েছে। বাজেটটি যারা প্রণয়ন করেছে তাদের এ দেশের ভবিষ্যত নিয়ে কোন চিন্তা নেই।

তিনি আরো বলেন: এই প্রতিনিধিত্বহীন ও অনির্বাচিত সরকারের বাজেট যে আমাদের নাগরিকদের ইচ্ছার প্রতিফলন নয় এবং এটি যে দেশের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে প্রণয়ন করা হয়নি এটাতে অবাক হওয়ার কোন কারণ নেই।

সত‍্যিকারের প্রতিনিধিত্বশীল সরকার গঠনের লক্ষ্যে অনতিবিলম্বে দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে গণফোরাম।

এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক  আমসা আমীন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT