চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তাবিত বাজেট পোশাক শিল্পবান্ধব নয়: বিজিএমইএ

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৫:০৩ অপরাহ্ন ০৪, জুন ২০১৭
অর্থনীতি
A A

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট তৈরি পোশাক শিল্পবান্ধব নয় বলে জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ক এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান এসব কথা বলেন।

আগামী দুই বছর তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর প্রত্যাহারের দাবি আবারো তুলে বিজিএমইএ সভাপতি বলেন, পোশাকশিল্পকে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিকূলতা মোকাবেলা করে এগিয়ে যেতে হচ্ছে। ইউরোর দরপতন, ব্রেক্সিট এবং গ্যাস সংকটসহ বিভিন্ন কারণে এ খাতে উৎপাদন ব্যয় বেড়েছে ১৮ শতাংশ।

তিনি বলেন, বর্তমানে পোশাকশিল্প বিপদে রয়েছে। তাই অর্থমন্ত্রীর কাছে আগামী দুই বছর উৎসে কর শূন্য শতাংশ করার আবেদন জানাচ্ছি।

একইসঙ্গে এ শিল্পের কর্পোরেট ট্যাক্স হার ২০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করা ও নতুন বিনিয়োগ উৎসাহিত করতে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে রাজস্ব নীতিসহ অন্যান্য সব নীতি কৌশল ৫ বছরের জন্য স্থিতিশীল রাখার দাবি জানায় তারা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, বাজেট নিয়ে এখন পর্যন্ত যা দেখছি, তাতে বলতে পারবো না যে, বাজেট তৈরি পোশাক শিল্পবান্ধব।

Reneta

তবে বাজেট বাস্তবায়নের এখনও অনেক সময় আছে। এই সময়ের মধ্যে অর্থমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমাদের দাবি রক্ষা করেন, তখন আমরা বলতে পারবো এই বাজেট পোশাকশিল্প বান্ধব।

দীর্ঘদিন ধরে নতুন বাজারে প্রবেশের চেষ্টা করেও আশানুরূপ ফল পায়নি উল্লেখ করে সিদ্দিকুর রহমান বলেন, গত ১০ মাসে নতুন বাজারে রপ্তানি প্রবৃদ্ধি মাত্র ১ দশমিক ২১ শতাংশ। গত বছর এ প্রবৃদ্ধি ছিল ১৫ থেকে ২০ শতাংশ। এক্ষেত্রে নতুন বাজারে রপ্তানি বৃদ্ধিতে ৫ শতাংশ নগদ সহায়তার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাসির, এম এ মান্নান কোচি, ফারুক হাসান এবং সাবেক সভাপতি ও রপ্তানিকারকদের সংগঠন-ইএবির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: উৎসে করবাজেটবিজিএমইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT