চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নবিদ্ধ শিশুপাচার মামলায় আটকদের জন্য পিটিশন

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৬:৪২ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

পথশিশুদের নিয়ে কাজ করতে গিয়ে পাচারকারী সন্দেহে আটক আরিয়ান আরিফসহ ‘মজার ইসকুল’ এর ৪ স্বেচ্ছাসেবকের মুক্তির দাবিতে সোচ্চার সামাজিক যোগাযোগ মাধ্যম। চলছে তাদের জন্য পিটিশন সইও।

যারা নিজেরাই ছিলো পথশিশুদের সেরা আশ্রয়স্থল, এখন তাদের স্থান কারাগারে। পথশিশুদের নিয়ে কাজ করাই ছিলো আরিফ, জাকিয়া, সবুজ ও শুভদের উদ্দেশ্য। পথশিশুদের এনে পড়াশোনা শেখানো বা তাদের আশ্রয় দেয়াই ছিলো এই চারজনের কাজ।

তবে এমনই এক পথশিশুর চাচা’র করা মানব ও শিশুপাচার মামলায় এখন কারাগারে এই চারজন।

Banglabid

আরিফ ও জাকিয়াদের আটকের পর থেকে তাদের মুক্তির দাবিতে সোচ্চার হয়ে উঠে সারাদেশ। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শুরু হয় আলোচনা। আরিয়ান ও জাকিয়াদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর উদ্দেশে ফেসবুকে খোলা চিঠিও লিখেন এক ফেসবুকার আশীফ এন্তাজ রবি।

হাজার হাজার বার শেয়ার হওয়ার পর সেই স্ট্যাটাসে কমেন্ট করে তার সঙ্গে দেখা করতে বলেন প্রধানমন্ত্রীর মূখ্যসচিব আবুল কালাম আজাদ। একই পরামর্শ দেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকনও।

আশীফ এন্তাজ রবি বলেন, গত শুক্রবার আমি সচিব আবুল কালাম আজাদের সঙ্গে দেখা করেছি। উনি আশ্বস্ত করেছেন বিষয়টি দেখছেন। কিছুদিনের মধ্যেই হয়তো সমাধান আনার চেষ্টা করবেন।

Reneta

এরপর ফেসবুকের একটি গ্রুপ তাদের মুক্তির দাবিতে অনলাইনে পিটিশনও সই করে। 

তবে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, মামলাটির তদন্ত চলছে। কারো আটক থাকা বা জামিনের বিষয়টি নির্ভর করে আদালতের উপর। আটকরা নিজেরাও জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালত সেটি নাকচ করে দেন।

‘তাদের ভাগ্য এখন নির্ধারণ করবেন আদালত। তবে দ্রুতই তদন্ত শেষ হবে বলে আশা করছি,’ বলে মন্তব্য করেন তিনি।

রামপুরার বনশ্রীতে অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের আশ্রয়কেন্দ্র থেকে গত ১২ সেপ্টেম্বর ১০ শিশুকে ‘উদ্ধার’ করে পুলিশ। এ সময় আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা চার তরুণ-তরুণীকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, সেখানে থাকা মোবারক নামে এক শিশুর চাচা অভিযোগ করেন, তার ভাতিজাকে জোর করে আশ্রয়কেন্দ্রে আটকে রাখা হয়েছে। এই অভিযোগে তিনি মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেন।

এর ভিত্তিতে চারজনকে গ্রেফতারের পর দু’দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মোবারককে তার চাচার কাছে এবং অপর নয় শিশুকে পাঠানো হয় টঙ্গীর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অদম্য বাংলাদেশআরিয়ান আরিফপথ শিশু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিদেশী হত্যাকাণ্ডে ওভার রিঅ্যাকশন’

পরবর্তী

‘মৃত্যুর পরে যেনো আমাদের কবর একসাথে দেয়া হয়’

পরবর্তী

‘মৃত্যুর পরে যেনো আমাদের কবর একসাথে দেয়া হয়’

প্রথা ভেঙে পদ্মাপারে সচিব সভা

সর্বশেষ

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT