চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নফাঁস: ফেসবুক-মেসেঞ্জার গ্রুপে গোয়েন্দা নজরদারি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:১৭ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A

প্রশ্নফাঁস এখন আর শিক্ষা মন্ত্রণালয় কিংবা অন্য কারও অস্বীকার করার মতো অবস্থানে নেই। ইতোমধ্যে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। তবে শুরুর দিকে বিষয়টি অস্বীকার করা হলেও গত কয়েকদিন থেকে এই সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের কতিপয় উদ্যোগ লক্ষ্য করা গেছে। এর মধ্যে পরীক্ষা চলাকালীন ইন্টারনেটের ধীরগতি ছিল উল্লেখযোগ্য। তবে ইন্টারনেটের ধীরগতির বিষয়টি সাধারণ মানুষের সমালোচনার মুখে তুলে নিতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর থেকেই জোরালো হয় ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে গোয়েন্দাদের নজরদারি। ইতোমধ্যে লক্ষ্য করা গেছে, বিগত কয়েকবছর টাকার বিনিময়ে প্রশ্নফাঁসের ঘোষণা দেওয়া হলেও এবার তার ব্যতিক্রম। চলতি বছর ‘বিনামূল্যে’ শিক্ষার্থীদের প্রশ্ন দেওয়া হবে বলে ফেসবুকের বিভিন্ন গ্রুপে ঘোষণা দেওয়া হচ্ছে। অনেকে অবশ্য টাকার বিনিময়েও এসব গ্রুপে প্রশ্ন দেওয়ার কথা বলছে। এসব গ্রুপে পোস্টদাতাদের বিভিন্ন কৌশলে ধরছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি ছাত্র কিংবা অভিভাবক সেজে প্রশ্নফাঁসকারী চক্রকে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। তবে অপরাধীদের সংখ্যা অনুপাতে গ্রেপ্তার এখনও অনেক কম। তারপরেও গোয়েন্দাসহ এই কৌশলের সঙ্গে জড়িত সবাইকে আমরা অভিনন্দন জানাই। এসব মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়াতে হবে বলে আমরা মনে করি। কারণ, যারা আমাদের দেশ, প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে একটুও ছাড় দেওয়া যাবে না। এছাড়া প্রশ্নফাঁস রোধে বিভিন্ন প্রযুক্তির কথা ইতোমধ্যে আলোচিত হচ্ছে। যেই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে প্রশ্নফাঁস হচ্ছে, সেই প্রযুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় কিনা সেই ব্যাপারেও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা যেতে পারে। তবে আমরা মনে করি, এই মহামারী থেকে বাঁচতে হলে সর্বোপরি দেশের সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। সন্তানদের টাকার বিনিময়ে অনৈতিকভাবে প্রশ্নপত্র পাওয়ার বিষয়ে নিরুৎসাহিত করতে হবে। একইসঙ্গে প্রশ্নফাঁসকারীদের জাতীয় শত্রু মনে করে তাদের সামাজিকভাবে বয়কট এবং প্রমাণ পেলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য আমরা সবাইকে আহ্বান করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT